editor

প্রকাশিত: 7:38 PM, October 25, 2025

বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি ইউনিয়নের মানুষের জীবনমান উন্নত হবে : তাহসিনা রুশদীর লুনা

বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি ইউনিয়নের মানুষের জীবনমান উন্নত হবে : তাহসিনা রুশদীর লুনা

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিএনপি জনগণের দল। এই দল ক্ষমতায় গেলে দেশের প্রতিটি ইউনিয়নের মানুষের জীবনমান উন্নত হবে। এজন্য এখন থেকেই প্রতিটি ইউনিয়নের জনপ্রতিনিধিদের প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, উন্নয়ন শুধু শহরকেন্দ্রিক নয়, গ্রামীণ উন্নয়নই জাতীয় অগ্রগতির মূল ভিত্তি। তাই ইউনিয়ন পর্যায়ে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও কর্মসংস্থানসহ সকল খাতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করবে বিএনপি সরকার।

তিনি আরও বলেন, বিএনপি বিশ্বাস করে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরাই দেশের প্রকৃত উন্নয়নের নেতৃত্ব দিতে পারেন। তাই ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে। আগামী দিনে বিএনপি নেতৃত্বাধীন সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে।

জনপ্রতিনিধিদের সমন্বয়ে একটি উন্নয়নশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনই হবে আমাদের মূল লক্ষ্য। তিনি বলেন, আগামীতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধশীল বাংলাদেশ গঠন হবে। তাই এখন থেকেই দলের নির্দেশনা অনুযায়ী সকলকে সাংগঠিতভাবে কাজ করতে হবে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে বিশ্বনাথ উপজেলার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারের হলরুমে ৮ ইউনিয়নের জনপ্রতিনিধিদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তাহসিনা রুশদীর লুনা আরো বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি দেশের কোটি মানুষের আশা-আকাঙ্কার প্রতীক। তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আমাদের সর্বদা মোনাজাত করতে হবে। তিনি বলেন, এম ইলিয়াছ আলী কোটি মানুষের নেতা। তাঁর উপস্থিতি এখনও জনগণের হৃদয়ে বেঁচে আছে। বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার এম ইলিয়াছ আলীকে ভয় পেতো। সেজন্য তাঁকে গুম করে রেখেছে, আজও তাঁর কোন সন্ধান পাওয়া যায়নি। আমরা তাঁর সন্ধ্যান পেতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহ সংশ্লীষ্ট সকলের কাছে আহবান জানাচ্ছি।

বিশ্বনাথ উপজেলার ৮নং দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান এর সভাপতিত্বে ও ৩নং অলংকারী পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান। স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন