editor

প্রকাশিত: 7:17 PM, October 19, 2025

বিএনপি ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে রেইনবো ন্যাশন গঠন করবো : এম এ মালিক

বিএনপি ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে রেইনবো ন্যাশন গঠন করবো : এম এ মালিক

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ¦ এম এ মালিক বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদীরা বিগত সময়ে দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করে সম্পদের পাহাড় গড়েছে। দেশের মানুষের সকল মৌলিক অধিকার ছিনিয়ে নিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। ক্ষমতাকে ধরে রাখতে হাজার হাজার বিএনপি নেতাকর্মীদের হত্যা-গুম করেছিল। বিএনপি ক্ষমতায় গেলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে রেইনবো ন্যাশন গঠন করবো। আমরা এদেশে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো। যেখানে কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার সুরক্ষিত থাকবে।

শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় দক্ষিণ সুরমার কামালবাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে কামাল বাজার ইউনিয়ন বিএনপি’র সার্বিক সহযোগিতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কামাল বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো. গুলজার আলী’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমদ বিপ্লব এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিন সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী মো, শাহাব উদ্দিন, স্বেচ্ছাসেবকসেবক দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ খান, সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ, সাবেক ছাএনেতা মাসুম আলম, সিলেট জেলা বিএনপি’র সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বখতিয়ার আহমদ ইমরান, দক্ষিন সুরমা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী সিফতা, মুহিবুর রহমান, এনামুল হক মাক্কু, যুক্তরাজ্য কমিটি নেতা আহমদ আলী, তেতলী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মাছুম পারভেজ, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, সহ-সাংগঠনিক সম্পাদক রায়হানুল ইসলাম রাজু। কামাল বাজার ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সম্পাদক আব্দুশ শাকুর শফিকের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় স্বাগত বক্তব্য রাখেন কামাল বাজার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মহিম।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কামালবাজার ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি হাজী বশির মিয়া, আব্দুল ওয়াহাব, সেলিম মিয়া, মাসুক মিয়া, শাহ আলম, গিয়াস মিয়া, খছরু মিয়া, সাহেদ মিয়া, আমির আলী, ছমসু মিয়া, সোনা মিয়া, সেলিম মিয়া, সুহেল মিয়া, ছয়ফুল মিয়া, আব্দুস সালাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আজাদ মিয়া, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন শুভ ও অলিউর রহমান ফেরদৌস, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইরন মিয়া, কামাল বাজার ইউনিয়ন বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক শেখরুল আলম, ইউনিয়ন ছাত্রদল সভাপতি ইমরান হোসেন রানা প্রমুখ। সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাসিমী উদ্যান জামে মসজিদের ইমাম ফখরুল ইসলাম।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন