editor

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৫

বিএনপি গণমানুষের দল হিসেবে মানুষের উন্নয়ন ও কল্যাণ নিয়ে চিন্তা করে: লুনা

বিশ্বনাথের দেওকলস ইউনিয়ন বিএনপির ইফতার

বিএনপি গণমানুষের দল হিসেবে মানুষের উন্নয়ন ও কল্যাণ নিয়ে চিন্তা করে: লুনা

8

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা বলেছেন, বিএনপি গণমানুষের দল হিসেবে মানুষের উন্নয়ন ও কল্যাণ নিয়ে চিন্তা করে। বিএনপির নেতাকর্মীরা বিগত ১৭ বছর সীমাহীন নির্যাতনের মুখে পড়লেও দল ছেড়ে যাননি। এই ত্যাগী নেতাকর্মীদের আগামীতে মূল্যায়ন করতে হবে। তিনি বলেন, বিএনপিতে কোন অপরাধীর স্থান নেই। যারাই অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পরবে সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। তিনি তৃণমূলের মানুষের সাথে যোগাযোগ বাড়াতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আহবান জানান।

4

বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার (১৯ মার্চ) গোদামঘাট এলাকার একটি কমিউনিটি সেন্টারে আযোজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

4

ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন দেওকলস ইউনিয়ন বিএনপির সভাপতি মাছুম আহমদ মারুফ। ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জিলুর রহমান জিল্লু, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া শিকদার ও জেলা ছাত্রদলে যুগ্ম সম্পাদক এডভোকেট ঝলক আচার্যের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হক, যুক্তরাজ্য ওল্ডহাম বিএনপি সভাপতি প্রবাসী জামাল উদ্দিন, সিলেট জেলা ওলামাদলের আহবায়ক মাওলানা কাজী নুরুল হক।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, সিরাজুল ইসলাম সিরাজ, যুক্তরাজ্য বিএনপি নেতা আব্দুল বাছিত বকুল, সংগঠনিক সম্পাদক অব্দুল মুমিন মামুন, কদর উদ্দিন, আসাদুজ্জামান নুর আসাদ, ছোট মিয়া মেম্বার, রিপন আহমদ, আশিক মিয়া, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামসুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক শাহ আমীর উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোহাম্মদ কাওছার খান, বর্তমান সদস্য সচিব আশিকুর রহমান রানা, যুগ্ম আহবায়ক নুরুজ্জামান জামান, সাঈদ আহমদ, গোলাম আকবর, শামীম আহমদ, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আহমেদ দুলাল মিয়া, উপজেলা ছাত্রদলের আহমদ হোসেন আহমেদ পাবেল, সদস্য সচিব ফাহিম আহমদ, ইউনিয়ন স্বেচছাসেবকদলের সদস্য সচিব সাধন চন্দ্র, সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ এবং বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশেষ মোনাজাত কামনা করেন জেলা ওলামাদলের সাবেক সদস্য সচিব মাওলানা মাহমুদুল হাসান।-বিজ্ঞপ্তি

8

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেটে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

8 বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট জেলা ও সদর স্থানীয় এসোসিয়েশন ২০২৫-২০২৬ অর্থবছর বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হলদে পাখি

ডেঙ্গু প্রতিরোধে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সচেতনতামূলক র‌্যালি

ডেঙ্গু প্রতিরোধে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সচেতনতামূলক র‌্যালি

7 দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব ও প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসচেতনতামূলক র‌্যালি করেছে সিলেট উইমেন্স মেডিকেল

রোববার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

রোববার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

8 ট্রাক শ্রমিক নেতা মো. আবুল হোসেনের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সিলেটের কোম্পানীগঞ্জে অনির্দিষ্টকালের জন্য পণ্যবাহী পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান

৭০ লাখ টাকা আত্মসাৎ : সিলেটে চেক জালিয়াতি মামলার আসামি কালাম গ্রেফতার

৭০ লাখ টাকা আত্মসাৎ : সিলেটে চেক জালিয়াতি মামলার আসামি কালাম গ্রেফতার

7 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০ লাখ টাকার চেক ডিজঅনার মামলার ওয়ারেন্টভুক্ত

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে অবমূল্যায়িত সিলেটের ‘জুলাই যোদ্ধা’ টিপু : তৃণমূলে ক্ষোভ ও হতাশা

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে অবমূল্যায়িত সিলেটের ‘জুলাই যোদ্ধা’ টিপু : তৃণমূলে ক্ষোভ ও হতাশা

3 স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে স্থান পাননি গত ১৭ বছর ধরে সিলেটের রাজপথ কাঁপানো ত্যাগী

উপশহরে আতঙ্কের নাম ‘ডেভিল সুমন’ : একাধিক মামলার আসামি হয়েও প্রকাশ্যে

উপশহরে আতঙ্কের নাম ‘ডেভিল সুমন’ : একাধিক মামলার আসামি হয়েও প্রকাশ্যে

6 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত উপশহরে আবারও ফিরতে শুরু করেছে পুরনো আতঙ্ক। আওয়ামী লীগ সরকারের আমলে

সিলেটে ভয়ংকর ‘হানিট্র্যাপ’ চক্রের মূলহোতা মীম ও শিল্পী

সিলেটে ভয়ংকর ‘হানিট্র্যাপ’ চক্রের মূলহোতা মীম ও শিল্পী

4 স্টাফ রিপোর্টার: সিলেটে নারীদের দিয়ে পাতা ‘মধুফাঁদ’ বা ‘হানিট্র্যাপ’ চক্রের তৎপরতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সচেতনতামূলক প্রচার ও পুলিশের বারবার

জামায়াত আমীরের বক্তব্যে বিএনপির ক্ষোভ, দুঃখ প্রকাশকে ‘ইতিবাচক’ বললেন জেলা ও মহানগর নেতৃবৃন্দ

জামায়াত আমীরের বক্তব্যে বিএনপির ক্ষোভ, দুঃখ প্রকাশকে ‘ইতিবাচক’ বললেন জেলা ও মহানগর নেতৃবৃন্দ

2 সিলেটে এক বিক্ষোভ সমাবেশে বিএনপি সম্পর্কে দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি

1
6