editor
প্রকাশিত: 7:49 PM, February 2, 2025
সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের জনগণের সেবা ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিএনপি সব শ্রেণির মানুষের পাশে থাকবে, তাদের যেকোনো সমস্যা সমাধানে সাহায্য করবে এবং দেশবাসীর কল্যাণে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি আরও বলেন, শীতকালীন কঠিন পরিস্থিতিতে চা শ্রমিকদের সহায়তা প্রদান বিএনপির একটি মানবিক উদ্যোগ, যা দলটির সামাজিক দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতকে শক্তিশালী করতে যুবদল দেশের উন্নয়নে, যুবসমাজকে সংগঠিত এবং সচেতন করার জন্য কাজ করছে। সিলেট জেলা যুবদল ভবিষ্যতে নানা সামাজিক কর্মসূচি গ্রহণ করবে এবং যুবসমাজকে সংগঠিত করার লক্ষ্যে আরও জোরালো ভূমিকা পালন করবে। তিনি যুবদলের সদস্যদের শৃঙ্খলাবদ্ধভাবে সংগঠনে আরও উন্নতি করার আহ্বান জানান।
তিনি রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় বিএনপির চেয়ারপারসন সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সিলেট ১ আসনের গণমানুষের নেতা খন্দকার আবদুল মুক্তাদিরের পক্ষ থেকে খাদিমনগরস্থ ছড়াগাং-চা বাগানে চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
শাহজাহান আহমদ এর সভাপতিত্বে ও রতন চন্দ্র শীল এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আলমগীর বকত চৌধুরী সোয়েব, সহ সভাপতি কবির উদ্দিন, মোঃ মঈন উদ্দিন, মোঃ শহিদুল ইসলাম মনু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবদলের সহ সভাপতি মির্জা জাহিদুর রহমান,সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মন্নান মনা, শেখ নজরুল ইসলাম কোষাদক্ষ লিটন আহমদ, মিজানুর রহমান, ফয়জুল ইসলাম, শেখ আব্দুস সালাম, সেলিম আহমদ, হেলাল আহমদ, হিমেল আহমদ, ময়না মিয়া, হাবিবুর রহমান লিটন জাহাঙ্গীর আলম, আরজু আহমদ, সোহাগ আহমদ
রণিতা, উমেশ প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন