editor

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০

‘বিএনপি-জামাতের অগ্নীসন্ত্রাস বন্ধ করার জন্য বাংলার নারী সমাজ সোচ্চার’

‘বিএনপি-জামাতের অগ্নীসন্ত্রাস বন্ধ করার জন্য বাংলার নারী সমাজ সোচ্চার’

7

অনলাইন ডেস্ক

3

জামাত-বিএনপি চৌদ্দ বছর ক্ষমতা হারিয়ে জনশূন্য, কর্মীশূন্য, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে ও মানসিক ভারসাম্য হারিয়ে পূর্বের মত আবারো অগ্নীসন্ত্রাসে মেতে উঠেছে। তারা চলন্তবাসে জলন্ত আগুনে জীবন্ত, ঘুমন্ত মা-বোন ও শিশুসহ মানুষ হত্যা করেছিলো। এবারো তারা একই অগ্নীসন্ত্রাসের পথ বেছে নিয়েছে। বিএনপি- জামাতকে সতর্ক করে তিনি বলেন, অগ্নিসংযোগ এবং অগ্নি সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করেন। তা না হলে অগ্নী সন্ত্রাস বন্ধ করার জন্য বাংলার নারী সমাজ সোচ্চার আছে।

8

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা আজ সোমবার ঢাকায় বাংলাদেশ সচিবালয় থেকে ভার্চুয়াল মাধ্যম জয়িতা ফাউন্ডেশনের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। জয়িতা ফাউন্ডশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার ও মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ (অতিরিক্ত সচিব) ওয়াহিদা আক্তার।

জয়িতা ফাউন্ডেশনের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের নারীদের মধ্যে রয়েছে উদ্যোক্তা হওয়ার বিশাল সম্ভাবনা। এই সম্ভাবনা বাস্তবে রুপ দিয়ে অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতির মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। তবে নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে আছে নানা ধরনের প্রতিবন্ধকতা। সব ধরণের বাধাবিপত্তি দূর করে উদ্যোক্তা হিসেবে নারীদের গড়ে তোলা ও তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়িতা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। শুধু তাই নয় নারীর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর বলিষ্ঠ ও সময়োপযোগী পদক্ষেপের ফলে নারীর অগ্রগতি আজ দৃশ্যমান। যা নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল সৃষ্টি করেছে।

5

প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরাা আরো বলেন, নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বিপণন ব্যবস্থা সহজ ও আকর্ষণীয় করা অত্যন্ত জরুরি। তাদের উৎপাদিত পণ্য বিক্রি করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। পূর্বে নারী উদ্যোক্তাদের জন্য নিবেদিত ও সুযোগসুবিধা সম্বিলিত বিপণন কেন্দ্র ছিলনা। যার ফলে মধ্যস্বত্বভোগীদের কারণে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি ছিল বড় চ্যালেঞ্জ। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জয়িতা ফাউন্ডেশন রাজধানীর ধানমন্ডিতে নারী উদ্যোক্তাদের জন্য আধুনিক সুযোগ সুবিধাসম্বলিত জয়িতা বিপণন কেন্দ্র প্রতিষ্ঠা করেছে। যেখানে উদ্যোক্তারা ন্যায্য মূল্যে তৈরি পোষাক ও খাদ্য সামগ্রী বিক্রি করতে পারছে। ভোক্তাদের সাথে সরাসরি যোগসূত্র তৈরির মাধ্যমে পন্যের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা যাবে।

তিনি আরও বলেন, ব্যবসায় উদ্যোগে নারীদের সম্পৃক্ত করা, উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে ২০১১ সালের ১৬ই নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়িতা ফাউন্ডেশনের শুভ উদ্বোধন করেন। ধানমন্ডির রাপা প্লাজার ৩য় ও ৪র্থ তলার সুবিশাল দুটি ফ্লোরে জয়িতা ফাউন্ডেশন হস্তজাত ও খাদ্যজাত ব্যবসার বিপণন পরিচালনা করছে। যেখানে মোট ৯৩ টি স্টল আছে। এর সাথে প্রায় ৩ হাজার ২শত ৫৫ জন উদ্যোক্তা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করে যাচ্ছে। ধানমন্ডির ২৭ নম্বরে জয়িতার নিজস্ব বহুতল ভবন নির্মানের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। বিভাগীয় ও জেলা পর্যায়ে নারী উদ্যোক্তাদের জন্য জয়িতা বিপননী কেন্দ্র প্রতিষ্ঠার কাজ চলমান রয়েছে। লালমাটিয়ায় জয়িতার ডিজাইন সেন্টারে উদ্যোক্তাদের পোশাক ও অন্যান্য পণ্যের উন্নয়নে স্বতন্ত্র ডিজাইন বিষয়ে মৌলিক প্রশিক্ষণ ও ব্যবহারিক সহযোগিতা প্রদান করা শুরু হয়েছে। ডিজাইন সেন্টারের কৌশলগত প্রশিক্ষণ ও পরিকল্পনা উদ্যোক্তাদেরকে আরো আধুনিক, গুণগত মানসম্মত ও বৈচিত্র্যপূর্ণ পণ্যসামগ্রী উৎপাদনের সক্ষমতা তৈরী করবে।

5

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ সংবাদ

ন্যাশনাল কনফারেন্সে গবেষণাপত্র আহ্বান করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি

ন্যাশনাল কনফারেন্সে গবেষণাপত্র আহ্বান করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি

3 “টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স” এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের অঙ্গীকার নিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি

বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব দিলওয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব দিলওয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

1 সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি

রাজারগলি সমাজকল্যাণ সংঘের ৪৫ সদস্যের নতুন কমিটি গঠন

রাজারগলি সমাজকল্যাণ সংঘের ৪৫ সদস্যের নতুন কমিটি গঠন

5 সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘রাজারগলি সমাজকল্যাণ সংঘ’-এর ২০২৬-২০-২৮ মেয়াদের নবনির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

সিলেটে হামের মৃত্যু, খুন, ধর্ষণের ঘটনায় গণদাবী পরিষদের উদ্বেগ

সিলেটে হামের মৃত্যু, খুন, ধর্ষণের ঘটনায় গণদাবী পরিষদের উদ্বেগ

8 সিলেটসহ দেশব্যাপী কন্যা শিশু ফাহিমা, রামিসার মতো ধর্ষণ, খুন এবং হাম রোগে আক্রান্ত শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে

ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম সুহেদ

ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম সুহেদ

5 সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের

সবুজ বাংলা বিনির্মানে বৃক্ষরোপণে সবাই এগিয়ে আসুন: এমপি মুফতি আবুল হাসান

সবুজ বাংলা বিনির্মানে বৃক্ষরোপণে সবাই এগিয়ে আসুন: এমপি মুফতি আবুল হাসান

1 সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের

দূর্বৃত্তায়ন নেতৃত্বের ফলে জঘন্যতম অপরাধ বেড়েই চলেছে: দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

দূর্বৃত্তায়ন নেতৃত্বের ফলে জঘন্যতম অপরাধ বেড়েই চলেছে: দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

3 রামিসা, ফাহিমা ধর্ষণ, র‌্যাব সদস্য ইমন আচার্য খুন, প্রাতিষ্ঠানিক দূর্নীতির দমন সন্ত্রাস নৈরাজ্য ও আইনশৃংখলার অবনতির প্রেক্ষিতে রোববার (২৪

তোমরা প্রফুল্ল চিত্তে কুরবানী কর

তোমরা প্রফুল্ল চিত্তে কুরবানী কর

8 কে. এম. মিনহাজ উদ্দিন: মানবজাতি আল্লাহ তা’য়ালার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব। এই মানবজাতি বিভিন্ন জাতি ও ধর্মে বিভক্ত। প্রত্যেক

1
2