editor
প্রকাশিত: 8:38 PM, March 4, 2021
শ্রীমঙ্গল প্রতিনিধি
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজার জেলা বিএনপির ২ নেতাকে অব্যাহতি দেয়ার ঘটনায় শ্রীমঙ্গলে তোলপাড় শুরু হয়েছে। তৃনমূল নেতৃবৃন্দ বলেছেন, জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান ক্ষমতা অপব্যবহার করে ত্যাগী ও সিনিয়র নেতাদের দল থেকে দল থেকে বিতাড়িত করছেন। গত ২৭ ফেব্রুয়ারি জেলা বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক (দাপ্তরিক দায়িত্বে) মোঃ ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে মৌলভীবাজার জেলা বিএনপির ২ সিনিয়র সদস্য সরফরাজ আলী বাবুল ও মোঃ সামসুল ইসলাম রেনুকে অব্যাহতি দেয়া হয়। চিঠিতে দলীয় কার্যক্রমে বিশৃঙ্খলা, জেলা কমিটির নেতৃবৃন্দ সম্পর্কে মিথ্যাচার, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ দলী দলীয় আসনে প্রার্থীর বিরুদ্ধে জুতা মিছিল, সিনিয়র নেতাদের বিরুদ্ধে কটুক্তি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার কারণে জেলা বিএনপি’র সিদ্ধান্ত মোতাবেক সদস্য পদ থেকে অপসারণের কথা উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় শ্রীমঙ্গল উপজেলায় নেতাকর্মীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। উপজেলা বিএনপি’র অনেক নেতাকর্মী এ সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আগামী দিনের আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদেও যেখানে সংগঠিত করার কথা সেখানে জেলা সভাপতির এমন আচরণ দলের সাংগঠনিক কাঠামোকে আরো দুর্বল করবে।
এদিকে এই অব্যাহতির ঘটনায় শ্রীমঙ্গল বিএনপি’র এই দুই নেতা এক যৌথ বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, জেলা বিএনপি’র সভাপতি এম. নাসের রহমানের অপরিপক্ক রাজনীতির কারনে ইতিমধ্যে অনেক ত্যাগী নেতাকর্মী দল ছেড়েছেন। ত্যাগী ও সিনিয়র নেতাদের অবমূল্যায়ন করে তার পছন্দের লোকজনকে কমিটির গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন। নেতা কর্মীদের বিরুদ্ধে দুর্ব্যবহার, খেয়াল খুশিমত সংগঠন পরিচালনা করায় জেলা বিএনপির সাংগঠনিক কর্মকান্ডে স্থবিরতা নেমে এসেছে। এনিয়ে কিছুদিন পূর্বে জেলার ৯ জন সিনিয়র নেতাকর্মী কর্তৃক এম. নাসের রহমানের বিরুদ্ধে দলের হাই কমান্ডের কাছে লিখিত অভিযোগ করেন। এই অভিযোগ দেয়ার কারণে এম. নাসের রহমান কোন সভা না ডেকে একক সিদ্ধান্তে আমাদের বিরুদ্ধে এই চিঠি দিয়েছে। নেতৃদ্বয় দলীয় শৃংখলা ভঙ্গের উল্লেখিত বিষয়গুলি অস্বীকার করে বলেন, ৪৩ বছর ধরে বিএনপির রাজীনীতির সাথে জড়িয়ে আছি। আমাদের হাত ধরে শ্রীমঙ্গলে হাজার হাজার নেতা কর্মী বিএনপিতে যোগ দিয়েছে। আমাদের বিরুদ্ধে আনা সব অভিযোগই ভিত্তিহিন ও মনগড়া। ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে এ পর্যন্ত দলের জন্য আন্দোলন সংগ্রাম করে মামলা, হামলায় জর্জরিত। জেলা সভাপতি এম. নাসের রহমানের এহেন ক্ষমতার অপব্যবহার ও একক সিদ্ধান্তের বিরুদ্ধে দলের হাই কমান্ডে নালিশ দেয়ার প্রক্রিয়া চলছে বলে জানান।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে