editor

প্রকাশিত: 1:20 PM, June 9, 2026

বিএনপি নেতা ও চিকিৎসকের ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির নিন্দা

বিএনপি নেতা ও চিকিৎসকের ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির নিন্দা

2

সিলেট নগরীর ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন ফাত্তাহ এবং তাঁর চাচাতো ভাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. আজিজুর রহমান ফয়সালের ওপর বর্বরোচিত ও নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছে সিলেট মহানগর বিএনপি।

4

গত রবিবার সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে নগরীর একটি এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সংগঠন যুবলীগের ক্যাডার বেলালের নেতৃত্বে একদল সশস্ত্র দুর্বৃত্ত সম্পূর্ণ পরিকল্পিতভাবে বিএনপি নেতা মোবারক হোসেন ফাত্তাহর বাসার সামনে এই হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের হাত থেকে ভাইকে বাঁচাতে এগিয়ে এলে হামলার শিকার হন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আজিজুর রহমান ফয়সাল। দুর্বৃত্তরা ডা. ফয়সালের ব্যক্তিগত গাড়িটিতেও ব্যাপক ভাঙচুর চালিয়ে ক্ষতিসাধন করে।

হামলায় গুরুতর আহত মোবারক হোসেন ফাত্তাহকে রক্তাক্ত অবস্থায় দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর আঘাত অত্যন্ত গুরুতর। ধারালো অস্ত্রের আঘাতে তাঁর মাথায় দুটি সেলাই দিতে হয়েছে এবং পায়ের দুই স্থানে জটিল অস্ত্রোপচার (সার্জারি) করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

6

নৃশংস এই হামলার খবর পেয়ে ঘটনার দিন রাতেই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। তিনি আহত নেতার পাশে কিছু সময় অবস্থান করেন এবং কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

পরদিন সোমবার (৮ জুন) রাতে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী ও অন্যান্য দলীয় নেতৃবৃন্দও হাসপাতালে গিয়ে আহত মোবারক হোসেন ফাত্তাহকে দেখতে যান এবং তাঁর পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

8

পৃথক প্রতিক্রিয়া ও এক যৌথ বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ বলেন, নিষিদ্ধ সংগঠনের ক্যাডারদের দ্বারা একজন রাজনৈতিক নেতা ও সম্মানিত চিকিৎসকের ওপর এ ধরনের কাপুরুষোচিত ও সন্ত্রাসী হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণতান্ত্রিক রাজনীতিতে সহিংসতার কোনো স্থান নেই।

7

নেতৃবৃন্দ প্রশাসনের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে হামলার মূল হোতা যুবলীগ ক্যাডার বেলালসহ জড়িত সকল দুর্বৃত্তকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সিলেটের রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে নেতৃবৃন্দ আহত নেতার দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

‘শিক্ষার গুণগত মানোন্নয়ন ও লেসন প্ল্যান বাস্তবায়নে অধ্যক্ষের নির্দেশনা’

‘শিক্ষার গুণগত মানোন্নয়ন ও লেসন প্ল্যান বাস্তবায়নে অধ্যক্ষের নির্দেশনা’

7 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

7 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

1 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

8 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি : জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি : জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

8 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’

সিলেটে বিদায়ী পুলিশ কমিশনারকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সংবর্ধনা

সিলেটে বিদায়ী পুলিশ কমিশনারকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সংবর্ধনা

8 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

5 সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ

1 পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘রোটারি ক্লাব অব

1
7