editor
প্রকাশিত: 6:55 PM, August 23, 2026
সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং মাদরাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
রোববার (২৩ আগস্ট) বাদ যোহর নগরীর কাজীটুলাস্থ জঙ্গলপীর মঙ্গলপীর জামে মসজিদে ১৭নং ওয়ার্ডের সামাজিক সংগঠন কাজীটুুলা যুব সমাজ সিলেটের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নুরুল মুমিন চৌধুরী খোকন সিলেট মহানগর বিএনপির এক প্রাণপুরুষ ও কাজীটুলা এলাকার গর্ব। দলের প্রতি তাঁর ত্যাগ ও অবদান অপরিসীম। আজ তাঁর অসুস্থতায় আমরা গভীর চিন্তিত। দল ও এলাকার সর্বস্তরের মানুষ তাঁর দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছেন। তিনি নেতাকর্মীদের পাশাপাশি সর্বসাধারণকে তাঁর দ্রুত আরোগ্যের জন্য দোয়া করার আহ্বান জানান।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা সাদিকুর রহমান সাদিক, ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মঞ্জুরুল হাসান মঞ্জু, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ মুরাদ, ১৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন সজীব, বিএনপি নেতা মীর জসিম উদ্দীন জিলহাদ, সমাজসেবক মানিক খান, সইফুল উসমানী লায়েক, প্রবাসী নেতা জাহাঙ্গীর খান, আশ্রারাফুল হক চৌধুরী বাবু, মোঃ রেজা, পারভেজ খান, আহমেদ, মচনুরু রেজা চৌধুরী, ফরহাদ হোসেন বাবলু, রাজীব হোসেন, ১৬নং ওয়ার্ড কাউন্সিলার পদপ্রার্থী ফয়জুল হাসান, পাপু আহমদ, আফজাল হোসেন রিজভী, ১৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কাজীটুলা যুব সমাজের সভাপতি মো: গিয়াস আহমদ, কাজীটুলা যুব সমাজের সাধারণ সম্পাদক বিল্লাল খান, সাংগঠনিক সম্পাদক এম বরকত আলী, ১৭নং ওয়ার্ড বিএনপির নেতা মোঃ আমির হোসেন, আমির মিয়া, রুহুল আমিন, যুবদল নেতা মোঃ সামাদ, ছাত্রনেতা শরিফ খান, হুমায়ুন আহমেদ নিপুন, রুপায়েল, সাজু, সাঞ্জু, সাহান, রাজন, মোস্তাকিন, কাওছার, কামরান, সোহাগ, রশিদ প্রমুখ।
বিএনপি নেতা নুরুল মুমিন চৌধুরী খোকনের দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা ও আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনার পাশাপাশি অসুস্থ সকল নেতাকর্মীর আরোগ্য প্রার্থনা করা হয়।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে