editor
প্রকাশিত: 11:27 AM, November 9, 2026
দীর্ঘ ২৩ বছরের কারাজীবনের অবসান ঘটেছে চা-শ্রমিক নাইটু রাজু মুণ্ডার (৫০)। একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে ২০০৩ সাল থেকে কারাগারে থাকা রাজু সম্প্রতি সাধারণ ক্ষমায় সাজা মওকুফের সুযোগ পান। তবে ৫০ হাজার টাকা জরিমানা পরিশোধ করতে না পারায় তাঁর মুক্তি আটকে ছিল। শেষ পর্যন্ত সিলেট মহানগর বিএনপির সভাপতি মো. নাসিম হোসাইনের আর্থিক সহযোগিতায় সেই বাধা কাটিয়ে রোববার বিকেলে সিলেট কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পান তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হবিগঞ্জের চুনারুঘাট এলাকার বাসিন্দা নাইটু রাজু মুণ্ডা ২০০৩ সালে একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। একই মামলায় তাঁকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছিল। দীর্ঘদিন কারাভোগের পর মানবিক বিবেচনায় তাঁর সাজা মওকুফের সিদ্ধান্ত হয়। কিন্তু জরিমানার অর্থ পরিশোধ করতে না পারায় মুক্তির প্রক্রিয়া আটকে যায়।
এ অবস্থায় রাজুর মুক্তির জন্য আর্থিক সহযোগিতা খুঁজছিলেন সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা তৈমুর হোসেন চৌধুরী। বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করতে পারছিলেন না তিনি। পরে বিষয়টি জেলা আইনশৃঙ্খলা সমন্বয় সভায় উত্থাপন করেন।
সভায় বিষয়টি অবগত হওয়ার পর সিলেট মহানগর বিএনপির সভাপতি মো. নাসিম হোসাইন তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা পরিশোধের দায়িত্ব নেন। সভা শেষে তিনি নির্ধারিত অর্থ পাঠিয়ে দেন এবং দ্রুত রাজুর মুক্তির ব্যবস্থা করার অনুরোধ জানান। তাঁর দেওয়া অর্থে জরিমানার টাকা পরিশোধের পর রোববার বিকেলে কারামুক্ত হন রাজু।
প্রবেশন কর্মকর্তা তৈমুর হোসেন চৌধুরী জানান, মানবিক দিক বিবেচনায় রাজুর মুক্তির জন্য একজন দাতার সন্ধান করছিলেন তিনি। কয়েকটি জায়গায় যোগাযোগ করেও সফল হননি। পরে জেলা আইনশৃঙ্খলা সমন্বয় সভায় বিষয়টি তুলে ধরেন। সভায় নাসিম হোসাইন বিষয়টি শুনে ৫০ হাজার টাকা সহযোগিতার আশ্বাস দেন। সভা শেষে তিনি টাকা পাঠিয়ে দেন এবং দ্রুত মুক্তির ব্যবস্থা করতে বলেন।
সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক বলেন, একটি হত্যা মামলায় দণ্ডিত হয়ে ২০০৩ সাল থেকে কারাগারে ছিলেন নাইটু মুণ্ডা রাজু। জেল কোডের ৫৬৯ বিধান অনুযায়ী, কোনো কয়েদি ২০ বছর সাজা ভোগ করলে মানবিক দিক বিবেচনায় সাধারণ মুক্তির সুযোগ রয়েছে। সেই বিধান অনুযায়ী আবেদন করার পর রাজুর মুক্তির আদেশ আসে।
দীর্ঘ কারাবাসে রাজুর জীবনে এসেছে বড় পরিবর্তন। তিনি অবিবাহিত। কারামুক্তির পর ফিরে যাওয়ার মতো আপনজন কিংবা পারিবারিক আশ্রয়ও নেই তাঁর। তবে নতুন করে জীবন শুরু করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। কারাগারে থাকাকালে বাবুর্চির কাজ করতেন রাজু। মুক্তির পর বাইরেও একই পেশায় কাজ করে স্বাভাবিক জীবনে ফিরতে চান তিনি।
এদিকে সহযোগিতার বিষয়ে সিলেট মহানগর বিএনপির সভাপতি মো. নাসিম হোসাইন বলেন, ‘একজনকে সহযোগিতা করতে পেরেছি, ভালো লাগতেছে। আর কিছু নয়। আমি চাই না এসব প্রচার হোক। আমি চাই মানুষটা যেহেতু সুযোগ পেয়েছে, সেহেতু স্বাভাবিক জীবনে ফিরুক।’
দীর্ঘ ২৩ বছরের বন্দিজীবন শেষে নতুন করে জীবন গড়ার সুযোগ পেয়েছেন চা-শ্রমিক নাইটু রাজু মুণ্ডা। আর মুক্তির পথে আটকে থাকা আর্থিক বাধা দূর করতে নাসিম হোসাইনের এই সহযোগিতা তাঁর জীবনে নতুনভাবে পথচলার সুযোগ তৈরি করেছে।
জিয়া মঞ্চ ইউরোপের পর্তুগাল শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে তোফায়েল আহমেদ সভাপতি এবং মাহফুজুল ইসলাম মুন্না সাধারণ সম্পাদক
আলোকিত সিলেটের উদ্যোগে এবং জাসাস সিলেট জেলা ও মহানগরের সার্বিক সহযোগিতায় ১২ দিনব্যাপী বইমেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০
ইউরোপের দেশ সাইপ্রাসে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সিলেট ও মৌলভীবাজারে আয়োজিত হতে যাচ্ছে “সাইপ্রাস এডুকেশন এক্সপো ২০২৬”।
লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলে এই
সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে হয়রানি, ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ নতুন
ডিজিটাল ব্যাংকিং লেনদেন জোরদার এবং আধুনিক অর্থব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘ক্যাশলেস ছড়ারপাড়’ দুই দিনব্যাপী শীর্ষক বিশেষ কর্মসূচির উদ্বোধন করা
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের
প্রবাসে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতি সচল রাখার পাশাপাশি আর্তমানবতার সেবায় নিজেকে সম্পূর্ণ নিবেদিত করেছেন এক অনন্য রেমিটেন্স যোদ্ধা যুক্তরাজ্য