editor

প্রকাশিত: 4:01 PM, December 8, 2020

বিএনপি নয়, সরকারই মৌলবাদকে উসকে দিচ্ছে: ফখরুল

বিএনপি নয়, সরকারই মৌলবাদকে উসকে দিচ্ছে: ফখরুল

3

অনলাইন ডেস্ক:

4

রাজনৈতিক ফায়দা লুটতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার মৌলবাদকে উসকে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও শহরের তাঁতীপাড়ায় তার পৈতৃক বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।এ সময় ঠাকুরগাঁও পৌরসভার মেয়র, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহসভাপতি আল মামুন, অর্থ সম্পাদক শরিফুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক ফায়দা লুটতে বর্তমান সরকারই মৌলবাদকে উসকে দিচ্ছে। তারা বিএনপিকে নিশ্চিহ্ন করতে মৌলবাদের দোষ চাপিয়ে দেয়ার ছুঁতো খুজঁছেন। এতে দেশের ক্ষতি হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, বিএনপির সঙ্গে মৌলবাদের কোনো সর্ম্পক নেই। ধর্মান্ধতা নয়, ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে বিএনপি। আওয়ামী লীগের শাসন আমলেই সবচেয়ে বেশি মৌলবাদের উত্থান হয়েছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব।  কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রসঙ্গ এড়িয়ে গিয়ে ফখরুল বলেন, দেশে কোনো জঙ্গি নেই, তবে মৌলবাদ আছে। ফতোয়া জারির চুক্তি করে মৌলবাদের উত্থান ঘটানো হচ্ছে। ১৪ দলের মধ্যে কি মৌলবাদ নেই- এমন প্রশ্ন তুলে তিনি বলেন, আওয়ামী লীগ উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাচ্ছে। তারাই মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছে এক দলীয় শাসনব্যবস্থা পাকাপোক্ত করতে। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের হালহকিত একই আছে। এই নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ সরকার যত দিন আছে, ততদিন কোনো নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই। জনগণের সঙ্গে সম্পৃক্ততা রক্ষা ও আন্দোলনের অংশ হিসেবে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

S/H-(Ripa-5)

8

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জিপিএ-৫ নয়, সুশিক্ষায় আলোকিত সুনাগরিক হও: প্রফেসর ড. মো. দীদার চৌধুরী

জিপিএ-৫ নয়, সুশিক্ষায় আলোকিত সুনাগরিক হও: প্রফেসর ড. মো. দীদার চৌধুরী

5 স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী,

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

3 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

2 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

6 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

4 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

6 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

8 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

8 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর

1
4