editor

প্রকাশিত: 12:06 PM, October 4, 2020

বিএনপি সব সময় অসহায় মানুষদের সহায়তায় হাত বাড়িয়ে দেয় -আব্দুল মান্নান

বিএনপি সব সময় অসহায় মানুষদের সহায়তায় হাত বাড়িয়ে দেয় -আব্দুল মান্নান

দৈনিক সিলেটের সময়:-
সিলেটে করোনা পরিস্থিতিতে অসহায় বিএনপি ও দলের সহযোগী সংগঠনের ত্যাগী নেতা কর্মীর মাঝে যুক্তরাষ্ট্র মিশিগান স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আবুল কাশেম মুর্শেদের পক্ষে আর্থিক সহায়তা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মান্নান ও বিশেষ অতিথি সিলেট মহানগর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ডা. আরিফ আহমেদ মোমতাজ রিফা। স্বেচ্ছাসেবক দল নেতা আবুল কাশেম মুর্শেদের সহায়তায় বিভিন্ন সময়ে দলের আপদকালীন সময়ে আন্দোলন-সংগ্রামে নির্যাতিত, নিপিড়িত, ত্যাগী নেতা-কর্মী ও কারাবন্দি’সহ ২২ পরিবারের মধ্যে এ অর্থ সহায়তা প্রদান করা হয়।
বিএনপি সব সময় অসহায়-নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে থেকে সহায়তার হাত বাড়িয়ে দেয় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আব্দুল মান্নান। তিনি বলেন, করোনাকালে সারাদেশে ত্রাণ’সহ নানা কার্যক্রম পরিচালনা করছে বিএনপি। করোনা, বন্যাসহ নানা দুর্যোগে জনগণের পাশে দাঁড়িয়েছে। ঠিক তেমনি যুক্তরাষ্ট্র মিশিগান স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আবুল কাশেম মুর্শেদ তার সামর্থ্য অনুযায়ী প্রতিনিয়ত নির্যাতিত মানুষের পাশে দাঁড়াচ্ছেন।
বিশেষ অতিথি বিএনপি নেতা ডা. আরিফ আহমেদ মোমতাজ রিফা বলেন বলেন “যুক্তরাষ্ট্র মিশিগান স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আবুল কাশেম মুর্শেদ’র উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান এর শুভেচ্ছা স্বরূপ আমরা চলমান মহামারীতে নিজ দলের ক্ষতিগ্রস্তদের মধ্যে দরিদ্র, অসহায়, নিঃস্ব পরিবারের কাছে আর্থিক সহায়তা দিয়েছি এবং ভবিষ্যতে সামর্থ্য অনুযায়ী এ প্রচেষ্টা অব্যাহত থাকবে”।
সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও জেলা যুবদল নেতা সাহেদ আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, জেলা বিএনপির সাবেক সহ-যুব বিষয়ক সম্পাদক আব্দুল মালেক,জেলা বিএনপির সাবেক সদস্য ও বরইকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাহেদুল ইসলাম বাচ্চু,মহানগর বিএনপির নেতা আলমগীর কবির মুন্না, জেলা বিএনপির নেতা আব্দুল খালিক, জেলা ছাত্রদলের সহ সভাপতি জহুরুল ইসলাম রাসেল। ২ অক্টোবর শুক্রবার রাত ৮টায় জিয়া পরিষদ সিলেটের কার্যালয়ে অসচ্ছল নেতা-কর্মীর মাঝে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব, আব্দুল মুকিত সুমেল, এডভোকেট আব্দুল আল হেলাল,আমির হোসেন,শিক্ষক মতিউর রহমান, আব্দুস সাহিদ,আব্দুস সালাম,গোলাম কিবরিয়া,আজহার উদ্দিন চৌধুরী, আব্দুল হামিদ,শিপন চন্দ্র,এহসান রেজা চৌধুরী, জুনেদ আহমদ, আব্দুল মন্নান, ছাত্রদল নেতা ফয়েজ আহমদ, দবির হোসেন, সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় সিলেট জেলা যুবদল সাবেক নেতা,যুক্তরাষ্ট্র প্রবাসী প্রয়াত আব্দুল মন্নান কে স্বরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় এবং জিয়া পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা শাখার সভাপতি প্রকৌশলী আশফাক আহমদের সুস্থতা কামনা করা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে