editor
প্রকাশিত: 12:31 PM, October 15, 2025
আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ: সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জ থেকে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)। পরিবারের দাবি, গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের বেউর এলাকার কুশিয়ারা নদীর বেড়িবাঁধে মাছ ধরার সময় সেলিম আহমদ (৪৪) নামের ওই ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়া হয়। তিনি খলাছড়া ইউনিয়নের কাপনা গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে।
সেলিমের চাচাতো ভাই লুৎফুর রহমান জানান, “ভারতে আত্মীয়স্বজনের মাধ্যমে জানতে পেরেছি, বিএসএফ তাকে অনেক নির্যাতন করেছে। বর্তমানে রক্তাক্ত অবস্থায় বিনা চিকিৎসায় ইষ্টিমার ক্যাম্পে রাখা হয়েছে। পরে তাকে মাইজদী ক্যাম্পে নেওয়ার পরিকল্পনা রয়েছে।”
স্থানীয় ইউপি সদস্য শফিউল আলম মুন্না বলেন, “আমরা নিশ্চিত সূত্রে জানতে পেরেছি, সেলিম আহমদকে বিএসএফ আটক করেছে। আমি বর্তমানে সিলেটে আছি। পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানতে পারছি, তাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে, তবে তার বর্তমান অবস্থান ও শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।”
এদিকে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, আসামের শ্রীভূমি (সাবেক করিমগঞ্জ) জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ২২,০০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বিএসএফ, যার বাজারমূল্য আনুমানিক ৩ কোটি ৩০ লাখ রুপি। এ সময় একজন বাংলাদেশি মাদক পাচারকারীকে আটক করা হয়েছে বলেও দাবি করা হয়।
জকিগঞ্জের লোহারমহল বিজিবি ক্যাম্পের কমান্ডার জহির আলম বলেন, “সেলিম আহমদ আন্তর্জাতিক সীমা লঙ্ঘন করে ইয়াবা আনতে গিয়ে আটক হয়েছে। এ সময় তার কাছ থেকে ২,২০০ পিস ইয়াবা উদ্ধার করে বিএসএফ। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।”
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না বলেন, “বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিচ্ছি। এই বিষয়ে নির্ভরযোগ্য তথ্য দেওয়ার জন্য বিজিবি ভালোভাবে অবগত থাকতে পারে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন