editor
প্রকাশিত: 9:02 PM, January 1, 2025
বাংলাদেশ ইয়ুথ এনরিচমেন্ট অ্যাসোসিয়েশনের (বিওয়াইইএ) বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণ-২০২৪ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে বাংলার সংস্কৃতি আমাদের পরিচয়; বাংলার এতিহ্য, আমাদের গর্ব এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইয়ুথ এনরিচমেন্ট অ্যাসোসিয়েশনের (বিওয়াইইএ) কালচারাল উইং এর আয়োজনে ও সিলেটের ১ম শ্রেণির সরবরাহকারী কামাল আহমদের আর্থিক সহায়তায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের ১ম পর্বে ছিল জুলাই-আগস্ট এ শহীদ ছাত্রজনতা কে ঘিরে স্মৃতিচারণমূলক অনুষ্ঠান, দ্বিতীয় পর্বে আঞ্চলিক রম্য বিতর্ক প্রতিয়োগিতা এবং তৃতীয় পর্বে ছিল গান, নাচ, নাটক, শিক্ষণীয় গল্প, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতা।
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আলী ওয়াক্কাস এর সভাপতিত্বে এবং বিওয়াইই এর ডেপুটি সিইও মারওয়া আফরিন মাহিয়া ও চিফ মার্কেটিং অফিসার মুহ্তাসিম এনাম অন্বয় এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিওয়াইই এর সিইও লাবিব ইসলাম জয়। অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্সহোম মেজরটিলা শাখার আইসিটি প্রভাষক হাফিজুর রহমান রাহাদ। বিওয়াইইএর কমিউনিটি পরিবারের সদস্যবৃন্দ। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
2 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে
5 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র
8 আরেক পার্টনার খলিলের নাম সামনে, অপকর্মে ব্যবহার হচ্ছে পুরোনো নিলামের কাগজ বিশেষ প্রতিনিধি: সিলেটের সীমান্তজুড়ে আওয়ামী লীগের প্রভাবে গড়ে
8 স্টাফ রিপোর্টার: রাজনীতির পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে সিলেটের সীমান্তবর্তী এলাকার চোরাচালানের চাবিকাঠি। গোয়াইনঘাট, কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায়
2 ‘প্রতিভা বিকশিত কর, সুন্দর আগামী গড়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা ও শিক্ষার্থীদের মেধার লালন এবং উন্নত চরিত্র গঠনের
2 অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ কর বছরের আয়কর রিটার্নে যেসব বিষয় উল্লেখ বাধ্য করা হয়েছে, তা ব্যক্তি করদাতাকে
2 ‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকার প্রথম পাতায় বিএনপি নেতা ফয়েজসহ ৬জনের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ
3 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। 3 বিদ্যালয় প্রাঙ্গণে থাকা