editor

প্রকাশিত: 4:33 PM, August 27, 2024

বিক্ষোভে পুলিশি বাধা, মমতার পদত্যাগ দাবি আন্দোলনকারীদের

বিক্ষোভে পুলিশি বাধা, মমতার পদত্যাগ দাবি আন্দোলনকারীদের

উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ। কলকাতার আরজি কর হাসপাতালের নারী চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রেখেছে সেখানের জনতা এবং সাধারণ শিক্ষার্থীরা। তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুলেছে। বিক্ষোভ দমনে চড়াও হয়েছে কলকাতার পুলিশ। মঙ্গলবার পুলিশের সঙ্গে সাধারণ বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তারা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান এবং কাঁদানে গ্যাস ব্যবহার করেছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

এতে বলা হয়, বিক্ষোভ দমনে কলকাতায় অতিরিক্ত ৬ হাজার পুলিশ মোতায়েন করেছে পশ্চিমবঙ্গের সরকার। এদিন সচিবালয় ঘেরাও করতে অগ্রসর বিক্ষোভকারীদের বাধা দেয় পুলিশ। তাদের দাবি প্রতিবাদ মিছিলের কোনো অনুমতি দেয়া হয়নি। তৃণমূল বলছে নারী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার সুযোগ কাজে লাগিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে একটি মহল।

পুলিশের দমন-পীড়নে কার্যত কলকাতা এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিক্ষোভকারীদের ওপর নজর রাখতে ড্রোন ক্যামেরা ব্যবহার করছে পুলিশ।
মঙ্গলবার সকালে একদল বিক্ষোভকারী আরজি কর হাসপাতাল প্রাঙ্গণে জড়ো হয়ে মিছিল নিয়ে নবান্নের দিকে যাওয়ার চেষ্টা করেন। এসময় তারা ভয়াবহ এমন ধর্ষণ ও খুনের ঘটনায় মমতার পদত্যাগ দাবি করে স্লোগান দেন। বিক্ষোভে ইতিমধ্যেই যোগ দিয়েছে স্থানীয় একাধিক ছাত্র সংগঠন ও নাগরিক ফোরাম। নবান্নের দিকে যাওয়ার পথে মিছিল রুখতে পুলিশ রাস্তায় ব্যারিকেড দেয়। সেসময় আন্দোলনকারীদের ব্যারিকেড ভেঙ্গে সামনে আগানোর চেষ্ট করতে দেখা যায়। তৃণমূলের দাবি এই আন্দোলন এখন আর সাধারণ জনতার হাতে নেই, এটি এখন একটি বিজেপি-সমর্থিত প্রতিবাদ। পশ্চিমবঙ্গের শাসক দলটির দাবি আজ বেশির ভাগ ছাত্র সংগঠনই বিজেপির ডাকা আন্দোলন প্রত্যাহার করেছে। ছাত্ররা আজকের মার্চের সময় বড় আকারের সহিংসতা সংগঠিত করার পরিকল্পনা করছিল ‘এবং হত্যা ও হত্যার চেষ্টার ষড়যন্ত্রে জড়িত ছিল বলে অভিযোগ করছে বেঙ্গল পুলিশের কর্মকর্তারা। নিরাপত্তার দোহাই দিয়ে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ বিষয়ে শিক্ষার্থীদের পরিবারকে সতর্ক করা হয়েছে। তবে আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা জানিয়েছে এটি কোনো রাজনৈতিক আন্দোলন নয়। আন্দোলনের একজন সমন্বয়ক শুভঙ্কর হালদার। তিনি বলেছেন, এক সময়ে তিনি এবিভিপি দলের সদস্য ছিলেন, কিন্তু এখন আর সংগঠনের সাথে যুক্ত নন। তিনি বলেন, এই বিক্ষোভ একটি অরাজনৈতিক প্রতিবাদ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না