editor

প্রকাশিত: 10:23 PM, June 5, 2023

বিগত দুই দশক এই নগরবাসী নগরীর কোন উন্নয়ন দেখতে পায়নি: আতিকুর রহমান আতিক

বিগত দুই দশক এই নগরবাসী নগরীর কোন উন্নয়ন দেখতে পায়নি: আতিকুর রহমান আতিক

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেছেন, বিগত দুই দশক এই নগরবাসী নগরীর কোন উন্নয়ন দেখতে পায়নি। যা হয়েছে তা ছিলো বিউটিফিকেশন। ইনশাআল্লাহ নজরুল ইসলাম বাবুল মেয়র নির্বাচিত হলে এই নগরীর রূপ পাল্টে যাবে। তিনি একজন সৎ, পরোপকারী ব্যক্তিত্ব তার নেতৃত্বে সিটি কর্পোরেশনের সকলধরনের দূনীতি ও লুটপাট বন্ধ করা হবে। তাকে আপনারা আগামী ২১ জুনের সিটি কর্পোরেশন নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করুন।

তিনি সোমবার (৫ জুন) রাতে নগরীর করেরপাড়ায় ৮নং ওয়ার্ডবাসীর উদ্যোগে শ্রীহট্ট সৎসঙ্গ বিহার মন্দিরের সামনে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুলের লাঙ্গল প্রতীকের সমর্থনে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

৮নং ওয়ার্ডের বিশিষ্ট যুব নেতা সুশংক দাস শংকরের সভাপতিত্বে পথ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম শাহজাদা, সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন খালেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য মুজিবুর রহমান, সিলেট মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুশ শহীদ লস্কর বসির, জাতীয় যুব সংহতি সিলেট জেলা শাখার আহ্বায়ক মর্তুজা আহমদ চৌধুরী।

পথ সভায় সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম বাবুল তার বক্তব্যে বলেন, আমি মিথ্যা আশ্বাসে বিশ্বাস করি না। যদি মেয়র নির্বাচিত হই, তাহলে নগরীর সম্প্রসারিত ওয়ার্ডগুলোকে নিয়ে একটি মাস্টার প্ল্যানের মাধ্যমে এই নগরীকে একটি নান্দনিক নগরীতে রূপান্তরিত করবো।
পথ সভায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, রাশেন্দ্র দাস, মঞ্জু তালুকদার, নিমাই দাস, গিরিন্দ্র, পিংকু চৌধুরী, শৈলেন, লিটন রায় প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক