editor
প্রকাশিত: 4:25 PM, March 26, 2025
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বুধবার দুপুর ২টায় নগরীর বন্দরবাজারের কুদরত উল্লাহ মসজিদ মার্কেটস্থ অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ অ্যাডভোকেট, অরুণ দেবনাথ অ্যাডভোকেট, কেন্দ্রীয় সদস্য ব্যবসায়ী নেতা মো. লায়েক মিয়া, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন, সহ-সভাপতি নুরুল ইসলাম জিতু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নূর আহমদ জুনেদ, যুবসংগঠক রাহেল বক্ত, শিক্ষানবিশ আইনজীবী তামিম রহমান চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা গত ২৪শে মার্চ সোমবার দৈনিক বাংলাদেশ প্রতিদিনে সাবেক এমপি বিশিষ্ট কলামিস্ট গোলাম মাওলা রনি’র এক নিবন্ধে প্রকাশ- বিগত ৭ মাসে দেশে ৫ হাজার কোটিপতির জন্ম হয়েছে। সভায় বক্তারা এই ৫ হাজার কোটিপতি জাতির ঘাড়ে কিভাবে সৃষ্টি হলো দুর্নীতি দমন কমিশনকে এই বিষয়ে খতিয়ে দেখার জোর দাবি জানিয়ে বক্তারা বলেন, রক্তাক্ত জুলাই-আগস্ট বিপ্লবের মূল লক্ষ স্বাধীনতার দুশমন এই বড় বড় দুর্নীতি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন গ্রহণ করা। বিগত সরকার দেশকে লুটেরা, ঋণ খেলাপী, দুর্বৃত্ত ও সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করেছিল। ৭১ ও ২৪ এর চেতনা ধারণ করেই নৈরাজ্য, দুুর্বৃত্ত ও দুর্নীতিবাজদের শায়েস্তা করতেই রাষ্ট্র সংস্কার সম্পন্ন করেই অতি দ্রুত সকল গণ পরিষদ ও ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য বিপুল জনসমর্থনপুষ্ঠ অন্তর্বর্তী সরকারের নিকট জোর দাবি জানান। সভা শেষে উন্নত বাংলাদেশ নির্মানের প্রত্যাশায় এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইকবাল হোসেন চৌধুরী। -বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন