editor
প্রকাশিত: 11:27 AM, May 5, 2026
সিলেট জেলা ও দায়রা জজ আদালত এবং মহানগর দায়রা জজ আদালতসহ বিচারকশূন্য অবস্থায় চলছে সিলেটের ৮ টি আদালত। সিলেট জেলার ৬ টি ও মহানগরের দুইটি আদালতের বিচারক না থাকার কারণে বিচারাধীন মামলাগুলোর বিচার কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।
ফলে চরম ভোগান্তিতে পড়েছেন বিচারপ্রার্থীরা। আর বিচারিক কার্যক্রমে মামলাগুলোর দীর্ঘসূত্রতা হচ্ছে বলে মনে করছেন আইনজ্ঞরা। তাই দ্রুত বিচারক নিয়োগের মাধ্যমে স্বাভাবিক বিচার কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও সংশ্লিষ্টরা।
সূত্র জানায়, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের আওতায় উপজেলা সিভিল জজ, সাব জজ আদালতসহ মোট ২১ টি বিচারিক আদালত রয়েছে। এর মধ্যে ৬ টি আদালতের বিচারক নেই। আদালত গুলোর মধ্যে রয়েছে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত। এ আদালতের বিচারক হালিম উল্লাহ চৌধুরীকে সুপ্রিম কোর্ট সচিবালয়ে বদলী করা হয়েছে চলতি বছরের গত ২৬ ফেব্রুয়ারি। এরপর থেকে সিলেট জেলার সবচাইতে গুরুত্বপূর্ণ এ আদালতটি বিচারকশূন্য।
এছাড়াও জকিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক ফাহমিদা খন্দকার আন্না, গোয়াইনঘাট সিভিল জজ আদালতের বিচারক শামসুল হক ও বিয়ানীবাজার সিভিল জজ আদালতের বিচারক জিয়া উদ্দিনকে ২০২৫ সনের নভেম্বর-ডিসেম্বরে অন্য জেলায় বদলী করা হয়। আর সদর অতিরিক্ত পারিবারিক আদালত-১ এর বিচারক নুরে জান্নাত তাবাচ্ছুমকে গোলাপগঞ্জ সিভিল জজ আদালতে বদলি করা হয়। ফলে এই চারটি সিভিল জজ আদালত বিচারকশূন্য হয়।
অপরদিকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিলেটের আওতাধীন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক নাজমুল হাসানকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪নং আদালতে বদলি করার কারণে ১’শ ৬৭ টি বিচারাধীন মামলার এ আদালতটি বিচারক শূন্য হয়ে পড়ে।
এদিকে, সিলেট মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে ১ হাজার ৫’শ টি মামলা। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি থেকে বিচারকশূন্য রয়েছে সিলেট মহানগর দায়রা জজ আদালত। এ আদালতের বিচারক মুন্সি আব্দুল মজিদ বদলী হওয়ার পর থেকে ভারপ্রাপ্ত দায়িত্বে রয়েছেন অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রাজীব কুমার বিশ্বাস। আর মহানগর দায়রা জজ আদালতের আওতাধীন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক উম্মে হাবীবা লাইজু গত বছরের শেষের দিকে বদলী হওয়ার পর থেকে এ আদালতটি রয়েছে বিচারকশূন্য। তবে এসকল আদালতের গুরুত্বপূর্ণ মামলার শুনানিসহ অন্যান্য কার্যক্রম চালানো হচ্ছে ভারপ্রাপ্ত আদালতের মাধ্যমে।
সিনিয়র জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজ আদালত এবং জকিগঞ্জ, গোয়াইনঘাট ও বিয়ানীবাজার সিভিল জজ আদালতে আসা বিচারপ্রার্থীরা জানান, দিনের পর দিন আদালত নির্ধারিত তারিখে এসে বিচারিক সেবা না পেয়েই ফিরে যেতে হচ্ছে। তারা বলেন, বাড়ি থেকে আদালত পর্যন্ত পৌঁছাতে দুর্গম প্রতিকূল অবস্থা পার হয়ে আসতে হয় ।
বিচারপ্রার্থীরা বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, বিচার প্রার্থনা করে আদালতে এসে এমন ভোগান্তির শিকার হতে হবে আগে জানলে মামলা করতে আসতাম না। যা হবার হতো। মরার ওপরে তো কোনও শাস্তি নেই? সরকার ও সংশ্লিষ্ট বিভাগ জরুরি ভিত্তিতে আদালতের বিচারক নিয়োগ দিয়ে হয়রানি বন্ধ করুক। যাতে আদালতে এসে যেন ঘুরে যেতে না হয়।
এ ব্যাপারে সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে এম সমিউল আলম জানান , আদালতে বিচারক না থাকায় স্বাভাবিক বিচার কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিচারপ্রার্থীরা আদালতে এসে শুধু তারিখ নিয়ে ফিরে যাচ্ছেন। মামলার কোনো অগ্রগতি না হওয়ায় তাদের ভোগান্তি দিন দিন বাড়ছে।
তিনি আরও জানান, বিচারকশূন্য আদালতের বিচারিক কার্যক্রমে ভারপ্রাপ্ত বিচারকগন দায়িত্ব পালন করছেন। নিজ আদালতের দায়িত্বের পাশাপাশি তিনি কিছু জরুরি মামলার কার্যক্রম পরিচালনা করলেও নতুন মামলা গ্রহণ, অভিযোগ গঠন ও সাক্ষ্যগ্রহণ কার্যক্রম প্রায় স্থবির রয়েছে।
সিলেট জেলা আইনজীবী সমিতির দুইবারের সভাপতি (সাবেক) অ্যাডভোকেট মোহাম্মদ লালা বলেন, বিচারক না থাকায় আদালতের বিচার কার্যক্রম প্রায় মুখ থুবড়ে পড়েছে। দ্রুত বিচারক নিয়োগ না হলে মামলার জট আরও বাড়বে এবং বিচারপ্রার্থীদের দুর্ভোগ চরমে পৌঁছাবে।
বিচার বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানায়, বিচারকশূন্যতার কারণে বেশ কিছু গুরুত্বপূর্ণ আদালত ও ট্রাইব্যুনালের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে, যার ফলে বিচারপ্রার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। আদালতে দীর্ঘ সময় বিচারক না থাকায় গুরুত্বপূর্ণ মামলাগুলো এগোচ্ছে না। তবে খুব শীঘ্রই বিচারকশূন্য আদালতে বিচারক নিয়োগ হবে বলে জানানো হয়।
6 আক্তার হোসেন: সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি
1 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক
8 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে
2 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক
2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক
4 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
5 স্টাফ রিপোর্টার: 8 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার
2 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের