editor
প্রকাশিত: 6:47 PM, December 21, 2020
আজিজুর রহমান
গোয়াইনঘাটে বিছনাকান্দি পাথর কোয়ারির বগাইয়া মুসলিম পাড়া, বগাইয়া আসাম পাড়া, বগাইয়া কান্দি এলাকায় ট্রাক্সফোর্সের অভিযানে অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত ১২টি বোমা মেশিন ধ্বংস করা হয়েছে। এতে প্রায় ১৮ লক্ষ টাকা বোমা মেশিন ধ্বংস করা হয়। আজ সোমবার দুপুর ১টা থেকে ৪টা পর্যন্ত এ অভিযান চলে।
এসময় বোমা মেশিন মালিকরা পালিয়ে যায়। গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ কে এম নুর হোসেন নির্ঝর নেতৃত্বে অভিযানে গোয়াইনঘাট থানার এসআই মাসুম, কনস্টেবল রুবেল, কনস্টেবল ইমরান ও বিছনাকান্দি সীমান্ত ফাড়ির সুবেদার মিজানুর রহমান এবং বিজিবি সদস্য অভিযানে অংশগ্রহণ করেন।
গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ কে এম নুর হোসেন নির্ঝর জানান, কোনো ভাবেই পরিবেশ ও সরকারি স্থাপনার ক্ষতি করে পাথর উত্তোলন করতে দেওয়া হবে না। এ অভিযান অব্যাহত থাকবে, প্রয়োজনে আরো বৃদ্ধি করা হবে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন