editor

প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, মে ১৬, ২০২৬

বিছানাকান্দিতে নিখোঁজ শাবি শিক্ষার্থীর লা শ উ দ্ধা র

বিছানাকান্দিতে নিখোঁজ শাবি শিক্ষার্থীর লা শ উ দ্ধা র

ছবি: নিহত শান্ত চন্দ্র বণিক

2

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র বিছানাকান্দিতে ঘুরতে গিয়ে গোসলে নেমে নিখোঁজ হওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৯টার দিকে সীমান্তবর্তী বিছানাকান্দির জিরো পয়েন্ট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

7

নিহত শিক্ষার্থীর নাম শান্ত চন্দ্র বণিক। তিনি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কীর্তিশ চন্দ্র বণিকের ছেলে এবং শাবিপ্রবির পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

8

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শান্তসহ শাবিপ্রবির ১১ জন শিক্ষার্থীর একটি দল বিছানাকান্দিতে ভ্রমণে আসেন। বিকেল আনুমানিক ৫টার দিকে তাঁদের মধ্যে পাঁচজন শিক্ষার্থী জিরো পয়েন্ট এলাকায় নদীর পানিতে গোসলে নামেন। একপর্যায়ে পাহাড়ি ঢলের তীব্র স্রোতের টানে শান্তসহ তিনজন পানিতে তলিয়ে যেতে থাকেন। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন নৌকা নিয়ে এগিয়ে গিয়ে দুজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও শান্ত নিখোঁজ হন।

7

খবর পেয়ে স্থানীয় ট্যুরিস্ট পুলিশ, গোয়াইনঘাট থানা পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সাড়ে চার ঘণ্টার যৌথ তৎপরতা শেষে রাত সাড়ে ৯টার দিকে জিরো পয়েন্টের তলদেশ থেকে শান্তর মরদেহ উদ্ধার করা হয়।

8

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে শাবিপ্রবি ক্যাম্পাস এবং তাঁর সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

হবিগঞ্জ এক্সপ্রেস বাস শ্রীমঙ্গল থেকে যাত্রী উঠানামা করতে পারবে না

হবিগঞ্জ এক্সপ্রেস বাস শ্রীমঙ্গল থেকে যাত্রী উঠানামা করতে পারবে না

7 হবিগঞ্জ এক্সপ্রেস বাস মৌলভীবাজার সড়ক দিয়ে চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছিল সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস ও মিনিবাস মালিক গ্রুপ। এনিয়ে উভয়

বরইকান্দি ছাত্রাবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন

বরইকান্দি ছাত্রাবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন

7 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন বরইকান্দি এলাকায় ‘ছাত্রাবাস মালিক সমিতি, এর এক জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে

নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি রাশেদ আহমদ সাদ্দামের

নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি রাশেদ আহমদ সাদ্দামের

3 গত ১৪ ও ১৬ মে দুই পর্বে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতিবদ্ধ: অ্যাড. মোমিনুল ইসলাম মোমিন

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতিবদ্ধ: অ্যাড. মোমিনুল ইসলাম মোমিন

6 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই জনগণের আকাঙক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে

সিলেটে প্রাইভেট কারে এসে মাদরাসার দানবাক্স লুট

সিলেটে প্রাইভেট কারে এসে মাদরাসার দানবাক্স লুট

5 সিলেট নগরীতে অভিনব কায়দায় প্রাইভেট কারে এসে মাদরাসার দানবাক্সের টাকা লুট করার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে

নিজের জালেই ফেঁসে যাচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জাহেদুর রহমান!

নিজের জালেই ফেঁসে যাচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জাহেদুর রহমান!

2 * ভুয়া মামলা, সুদের ব্যবসা ও সার্টিফিকেট জালিয়াতিসহ নানা গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের জর্জিয়া প্রবাসী জাহেদুর রহমানের বিরুদ্ধে

শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট জেলা ও মহানগর শাখার আহ্বায়ক কমিটি গঠন

শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট জেলা ও মহানগর শাখার আহ্বায়ক কমিটি গঠন

4 সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে গত ২৮শে এপ্রিল মঙ্গলবার শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট

সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

4 সিলেট বিভাগের রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 7 শনিবার (১৬ মে) বিকেলে নগরীর বন্দরবাজারস্থ

1
2