editor
প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, মে ৭, ২০২৬
সিলেটের দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকা থেকে হেফাজতে নেওয়া একটি বকনা বাছুরের মালিকের সন্ধান চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে পুলিশ।
বুধবার (৬ মে) বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশ এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দুপুর ২টার দিকে দক্ষিণ সুরমা থানার ভার্থখলার পুরাতন পুল (কিনব্রিজ) এলাকার মুখে স্থানীয় লোকজন মালিকবিহীন একটি বকনা বাছুর হেফাজতে নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। বাছুরটির বয়স আনুমানিক এক বছর। গায়ের রং কালো। বর্তমানে এটি দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির হেফাজতে আছে।
বাছুরটির প্রকৃত মালিককে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান অথবা দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, প্রকৃত মালিককে উপযুক্ত প্রমাণ দিয়ে বাছুরটি নিয়ে যাওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে অনুরোধ করা হয়েছে।
7 স্টাফ রিপোর্টার: সিলেটের বহুল আলোচিত রায়হান আহমদ হত্যা মামলাকে কেন্দ্র করে আবারও নতুন করে গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে।
3 দেশের রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলার থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প,
4 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সিলেট মহানগর শাখার অন্তর্গত কোতোয়ালী থানা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি
3 * জেলা প্রশাসকের সঙ্গে থেকে নানা দিকনির্দেশনা দেন নিষিদ্ধ সংগঠন নেতা বদরুল। * ২০২৪ এর ৫ আগস্টে থেকে পলাতক
4 সিলেটবাসীকে বিদায় জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তা দিয়েছেন জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া মো. সারওয়ার আলম।
7 সিলেটের আধ্যাত্মিক রাজধানী খ্যাত হযরত শাহজালাল (র.)-এর মাজারের দানবক্সে পাওয়া ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকার সাথে জেলা প্রশাসনের
7 হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি ও সিলেট জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলা শাখার আহ্বায়ক সুদীপ রঞ্জন
3 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মানবসেবা ও সমাজ উন্নয়নে এপেক্স ক্লাব অব সিলেট দীর্ঘদিন ধরে অত্যন্ত