admin

প্রকাশিত: 4:56 PM, December 31, 2020

বিদায় ২০২০: এক নিঃশব্দ ঘাতক বছর, শিখিয়ে গেল নতুন কিছু অভিধান

বিদায় ২০২০: এক নিঃশব্দ ঘাতক বছর, শিখিয়ে গেল নতুন কিছু অভিধান

8

অনলাইন ডেস্ক :

7

আজ ২০২০-এর শেষ দিন। বিদায় নিচ্ছে  বছরটি। রাত পোহালেই নতুন ইংরেজি বছর ২০২১। নতুন আশার অঙ্কুর জাগিয়ে সে আসছে। কিন্তু, ফেলে আসা বছরের দুঃস্বপ্ন মানুষ ভুলবে কিভাবে? একটি ৬০ ন্যানোমিটার-এর  ভাইরাস পৃথিবীটাকে লণ্ডভণ্ড করে দিয়েছে বিদায়ী বছরটিতে। কত মানুষ তাদের স্বজন হারিয়েছেন এই ভাইরাস-এর ছোবলে, কত বিখ্যাত মানুষ চলে গেছেন এই ভাইরাস-এর লেলিহান গ্রাসে।

5

কোভিড কিংবা করোনা,  যে নামেই ডাকি না কেন, উইলিয়াম শেক্সপীয়ার তো বলেই গেছেন,  নামে কিবা আসে যায়। সত্যিই যায় না।

7

এই ভাইরাস কাঁপিয়ে দিয়েছে আদ্দিস আবাবা থেকে এন্টার্টিকা কিংবা বাহারিন থেকে বাংলাদেশ।
এই ভাইরাস শুধু মানুষের প্রাণ নেয়নি। কর্মহীন বেকার বানিয়েছে  পৃথিবীজুড়ে কয়েক কোটি মানুষকে। ঝাঁপ পড়ে গেছে বহু সংস্থার। মানুষ অবিশ্বাসের মন্ত্রে দীক্ষিত  হয়েছে। প্রতিবেশী  প্রতিবেশীকে দেখে মুখ ঘুরিয়ে নিয়েছে। তরুণ-তরুণীর  জীবনের ছন্দে যতি পড়েছে। দাম্পত্য  দুর্বিষহ হয়েছে। উপমহাদেশের প্রাণকেন্দ্র চায়ের দোকান বন্ধ হয়েছে। পার্ক,  মিউজিয়াম বন্ধ,  বন্ধ সিনেমা-থিয়েটার সমেত অন্য বিনোদনও।
৬০ ন্যানোমিটার-এর ভাইরাসটির এমনই ক্ষমতা যে, সে এই বিশ্বে মানুষের বদলে তৈরি করেছে যন্ত্রমানব। মানুষের অভিধানে ঢুকেছে অনেক নতুন কথা। কোভিড মানে যে একটি মারণাস্ত্র তা জেনেছে মানুষ। জেনেছে লকডাউন,  কোয়ারেন্টিন, আইসোলেশন, ওয়ার্ক ফ্রম হোম, জুম্ মিটিং,  পান্ডেমিক, অক্সিমিটার প্রভৃতি শব্দগুলি। আর একটি শব্দ  উচ্চারিত হয়েছে এই ২০২০ তে- ইনফোডেমিক। মিথ্যা খবরকে সত্যের মতো করে পরিবেশন করা। গত একবছরে ডিজিটাল মিডিয়ার সৌজন্যে কত গুজব যে সত্যির চেহারা পেয়েছে।
এই ২০২০ জন্ম দিয়েছে বহু স্বঘোষিত সাংবাদিক, অ্যাঙ্কর কিংবা চ্যানেল মালিকের। একটা স্মার্ট ফোন থাকলেই হল। যেমন ইচ্ছা শুট করে আপলোড করতে জানলেই হল। এটাতো এই ২০২০-এরই অবদান।
নিভৃতবাস শব্দটি এই ২০২০-তেই জনপ্রিয়তা পেয়েছে। যেমন পেয়েছে সামাজিক দূরত্ব শব্দটি। এই পৃথিবী নিভৃতে সামাজিক দূরত্ব তৈরি করে বড় একা হয়ে গেছে। ২০২১-এ আবার ফিরে আসুক পৃথিবীর হাসি। দূর হোক মৃত্যু,  বেকারত্ব,  নির্বান্ধব স্বার্থপর জীবন। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক। নবআনন্দে জাগুক পৃথিবী। হাসুক অনাবিল।

 

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

8 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

5 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

4 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

8 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

5 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 3 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

1 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 5 শুক্রবার (২১

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

6 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

4 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)

1
6