editor
প্রকাশিত: 6:40 PM, November 4, 2020

সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি ফ্লাইট যাবে দুবাই: মন্ত্রী ইমরান
অনলাইন ডেস্ক
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, বিদেশ প্রত্যাগত কর্মীদের অর্জিত দক্ষতার সনদের ব্যবস্থা করছে সরকার। তিনি বলেন, কর্মীরা তাদের পূর্ব অর্জিত দক্ষতার স্বীকৃতি পেলে গুনগত শ্রম অভিবাসন নিশ্চিত হবে এবং রেমিটেন্স এর পরিমানও বৃদ্ধি পাবে।
আজ বেলা ১২টায় জুম অনলাইনে দেশের ৮টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশ প্রত্যাগত কর্মীদের পূর্ব অর্জিত দক্ষতার সনদ প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোঃ শামসুল আলম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।
তিনি আরো বলেন, দক্ষ কর্মীর বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি করতে রিকগনিশন অফ প্রায়োর লার্নিং (আরপিএল) ছাড়াও আরো অনেক প্রশিক্ষণ কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, বিদেশ প্রত্যাগত কর্মীদের পূর্ব অর্জিত দক্ষতার স্বীকৃতি দিতে তাদেরকে কারিগরি শিক্ষা বোর্ডের সনদ প্রদান করা হচ্ছে। এর মাধ্যমে তারা দেশে ও বিদেশে উচ্চ বেতনের কর্মসংস্থানের সুযোগ পাবে। তিনি আরো বলেন, সরকার বিদেশ প্রত্যাগত কর্মীদের আর্থ সামাজিক উন্নয়নে নানা ধরনের পুর্নবাসন কর্মসূচি বাস্তবায়ন করছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সরকারি সনদ গ্রহণে উৎসাহী বিদেশ প্রত্যাগত কর্মীদের সংশ্লিষ্ট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং জেলা জনশক্তি কর্মসংস্থান অফিসে যোগাযোগের পরামর্শ দিয়েছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন