admin
প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২০
নিজস্ব প্রতিবেদক
বিদ্যুতহীন সিলেটের প্রায় ৫০ হাজার গ্রাহক। বিদ্যুত উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট-এর একটি সূত্র জানায়, সিলেটে বিউবো’র ৫টি ডিভিশনের মধ্যে ৩টি ডিভিশনে বিদ্যুত সংযোগ চালু করা গেছে। দুটি ডিভিশনে বিদ্যুত সংযোগ চালুর চেষ্টা চলছে। ডিভিশন দুটি হচ্ছে- ৩ নম্বর ডিভিশন ও ৪ নম্বর ডিভিশন।
বিউবো’র ওই সূত্র জানায়, ৩ নম্বর ডিভিশনের আওতাধীন দক্ষিণ সুরমার বরইকান্দি থেকে মোগলাবাজার এবং সিলেট নগরীর সুবিদবাজার থেকে সদর উপজেলার লামাকাজি পর্যন্ত এলাকা। বিউবো সূত্রের দাবি,এসব ডিভিশনের আওতাধীন শেখঘাট ও কুমারগাঁও ফিডারে এখনো বিদ্যুত সংযোগ চালু করা যায়নি। তবে, বিদ্যুত কর্মীরা সংযোগ প্রদানের প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছেন।
সিলেট বিউবো’র প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন জানিয়েছেন, সিলেট ৭০ ভাগ এলাকায় বিদ্যুত সংযোগ প্রদান করা সম্ভব হয়েছে। বাকি ৩০ ভাগ এলাকায় আজ সন্ধ্যার মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদানের চেষ্টা চলছে।
সিলেটের কুমারগাঁওয়ের ১৩২/৩৩ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগার পর মঙ্গলবার সকাল ১১টা ১০ মিনিট থেকে সিলেটের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। সাড়ে ৩১ পর ঘন্টা পর বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট নগরীর আংশিক এলাকায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়।
5 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার
4 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
3 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার
7 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ
3 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে
8 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,
2 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন
1 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।