editor
প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২০
সিলেটের সময়::
নতুন বিদ্যুতায়নে আলোকিত হয়েছে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নস্থ ১৩টি গ্রাম। এর মাধ্যমে শতভাগ বিদ্যুতায়িত হলো রঙ্গারচর ইউনিয়ন।
রঙ্গারচর ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডবাসীর আয়োজনে সোমবার (৩১ আগস্ট) বিকালে ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের হাসাউরা দর্পগ্রাম, রসুলপুর, সুলেমানপুর, শিংপুর, নৈগাং, শাহপুর, হরিণকান্দি, বনগাঁও, মোল্লাপাড়া, ছমেদনগর, কান্দি ছমেদনগর ও টিলাগাঁও সহ মোট ১৩ গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
নৈগাং বাজারে গ্রামের বিশিষ্ট মুরব্বি নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পীর ফজলুর রহমান মিসবাহ এমপি বলেন- ‘আমি যা বলি তাই করি, কারণ আমি এক কথার মানুষ। যে কাজ আমি করতে পারব, সেই কাজের কথা আপনাদের বলে যাবো। বলে গেলাম আর করতে পারলাম না সেই মন মানসিকতার মানুষ আমি নয়।’
তিনি আরো বলেন, ‘আমি নির্বাচিত হওয়ার পর থেকে আমার নির্বাচনী যে সব এলাকায় বিদ্যুৎ ছিল না আমি সেই সব এলাকাকে শতভাগ বিদ্যুতায়ন করছি। আমি নির্বাচনের সময় আপনাদের কথা দিয়েছিলাম যে আমি নির্বাচিত হওয়ার পর আপনাদের ওই অবহেলিত রঙ্গারচর ইউনিয়নকে শতভাগ বিদ্যুতায়ন করব। আমি আমার কথা রেখেছি। আজকে ওই রঙ্গারচরকে শতভাগ বিদ্যুতায়ন করেছি। আজকের পর থেকে ওই এলাকা আর অন্ধকার থাকবে না। ওই এলাকার কোন শিক্ষার্থীর আলোর জন্য কষ্ট করে লেখাপড়া করতে হবে না। সন্ধ্যার পরে পুরো এলাকা বিদ্যুৎ এর আলোয় আলোকিত হবে।’
তিনি বলেন, আপনাদের সেবা করার জন্য আপনার আমাকে নির্বাচিত করেছেন, ‘আমি আপনাদের মানুষ। আমি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকব, আপনাদের জন্য ওই কাজ করে যাবো। আপনাদের যে কোন সমস্যা হলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। কথা দিচ্ছি আপনাদের পাশে আছি, আর সারাজীবন আপনাদের পাশে থাকব।’
উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আব্দুল বাসেত, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক রশিদ আহমদ, গ্রামের মুরব্বি মো. আব্দুল করিম, সমাজসেবক আব্দুল হেকিম, রঙ্গারচর জাতীয় পার্টির আহ্বায়ক ফায়জুর রহমান, রঙ্গারচর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আসাদ প্রমুখ।
দৈনিক সিলেটের সময় / ডি.সি. এফ-০০৯/২০
7 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার
7 প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পুণ্যভূমি সিলেটে আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট
8 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. মোজাম্মেল হক বলেছেন, শ্রমিকরাই অর্থনীতির
3 সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ বলেছেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত ভারাক্রান্ত মনের। আজ আমরা এমন একজন
5 সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এদেশে হিন্দু, বৌদ্ধ,
1 প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের স্বাগত মিছিল ও
8 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট
3 স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।