editor

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, মে ২৬, ২০২৬

বিদ্যুতের দাম বাড়ানো হলে পূর্ণ দিবস হরতালের হুঁশিয়ারি

গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ

বিদ্যুতের দাম বাড়ানো হলে পূর্ণ দিবস হরতালের হুঁশিয়ারি

7

ঈদের ছুটির পরপরই আবারও বিদ্যুতের দাম বাড়ানোর খবরের তীব্র নিন্দা, গভীর উদ্বেগ ও উৎকণ্ঠ প্রকাশ করেছে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ। এই গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরকার সরে না আসলে হযরত শাহজালালের (রহ.) পুণ্যভূমি সিলেট থেকে পূর্ণ দিবস হরতাল ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

1

মঙ্গলবার (২৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন চৌধুরী এবং সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন এই আলটিমেটাম দেন।

6

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গ্যাস ও বিদ্যুতের সাধারণ গ্রাহকরা অসংগঠিত থাকার সুবাদে বিগত দেড় দশকে ১৪ বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। বিদ্যুৎ বিভাগের মহা-দুর্নীতিবাজদের শনাক্ত করে আটক করা কিংবা এই বিভাগ থেকে লুটে নেওয়া হাজার হাজার কোটি টাকা উদ্ধারের কোনো কার্যকর তৎপরতা নেই। অথচ ত্রুটিপূর্ণ মিটার, রিচার্জ ভোগান্তি, অপচয়, চুরি ও সিস্টেম লস বন্ধ না করে সরকার বারবার সাধারণ গ্রাহকদের পকেট কেটে রাজস্ব ভান্ডার শক্তিশালী করতে চায়।

2

পরিষদের শীর্ষ নেতারা স্পষ্ট করে বলেন, রাজস্ব ভান্ডার যদি সত্যিই শক্তিশালী করতে হয়, তবে বিদেশে পাচার হওয়া লক্ষ কোটি টাকা উদ্ধার করুন এবং ঋণখেলাপিদের অবলোপনকৃত লাখ লাখ কোটি টাকা আদায় করুন। সাধারণ জনগণের ওপর বোঝা চাপিয়ে রাজস্ব বাড়ানোর চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

নেতৃবৃন্দ সতর্ক করে বলেন, এই মুহূর্তে বিদ্যুতের দাম বাড়ানো হলে শুধু যে বিলের পরিমাণ বাড়বে তা নয়; এর সরাসরি প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার, পরিবহন খাত এবং সাধারণ মানুষের সামগ্রিক জীবনযাত্রার ওপর। তাই জনস্বার্থে এই দাম বাড়ানোর প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করার জন্য সরকারের প্রতি আকুল আহ্বান জানান তারা। অন্যথায়, জনমতকে উপেক্ষা করে দাম বাড়ানো হলে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ পূর্ণ দিবস হরতাল ডাকতে বাধ্য হবে।

3

বিবৃতির শেষাংশে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে সিলেটবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানিয়েছেন নেতৃবৃন্দ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জলদি বাংলাদেশে ভাগো: শুভেন্দু

জলদি বাংলাদেশে ভাগো: শুভেন্দু

6 অনুপ্রবেশ ঠেকানো ও অনুপ্রবেশকারীদের হঠাতে ‘অল আউট অ্যাকশনে’ নেমেছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। হোল্ডিং সেন্টারে তথাকথিত অবৈধ বাংলাদেশিদের আটক শুরু

কোরবানির চামড়া দ্রুত বিক্রির আহ্বান ডিসির, বিক্রি না হলে সংগ্রহ করবে প্রশাসন

কোরবানির চামড়া দ্রুত বিক্রির আহ্বান ডিসির, বিক্রি না হলে সংগ্রহ করবে প্রশাসন

7 জাতীয় সম্পদ রক্ষায় সিলেটে কোরবানির পশুর চামড়া দ্রুত বিক্রির আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। কেউ চামড়া বিক্রি

বাইকে করে সিলেট আসার পথে দুর্ঘটনায় নিহত ২

বাইকে করে সিলেট আসার পথে দুর্ঘটনায় নিহত ২

7 হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) ভোরে উপজেলার

বিদ্যুতের দাম বাড়ানো হলে পূর্ণ দিবস হরতালের হুঁশিয়ারি

বিদ্যুতের দাম বাড়ানো হলে পূর্ণ দিবস হরতালের হুঁশিয়ারি

8 ঈদের ছুটির পরপরই আবারও বিদ্যুতের দাম বাড়ানোর খবরের তীব্র নিন্দা, গভীর উদ্বেগ ও উৎকণ্ঠ প্রকাশ করেছে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ

সিলেটবাসীসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা আব্দুর রহমান রিপন

সিলেটবাসীসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা আব্দুর রহমান রিপন

6 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট জেলা ও মহানগরীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয়

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১১নং ওয়ার্ডবাসীসহ সিলেটবাসীকে শেখ মো. কবির আহমদের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১১নং ওয়ার্ডবাসীসহ সিলেটবাসীকে শেখ মো. কবির আহমদের শুভেচ্ছা

4 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১১নং ওয়ার্ডবাসীসহ সমগ্র সিলেটবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির স্থানীয় সরকার বিষয়ক

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন ইবনে জাহান তানভীর

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন ইবনে জাহান তানভীর

8 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির

হবিগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে সং ঘ ব দ্ধ ধ র্ষ ণ

হবিগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে সং ঘ ব দ্ধ ধ র্ষ ণ

6 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার

1
5