editor
প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০
অনলাইন ডেস্ক
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সাফল্য তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন। সমন্বিত উদ্যোগ ছাড়া সাফল্য আসে না। ফোরাম ফর এনার্জি রিপোটার্স বাংলাদেশ (এফইআরবি) ও মন্ত্রণালয় সম্মিলিতভাবে কাজ করলে এ খাতের সুষম উন্নয়ন দ্রুত হবে।
আজ রবিবার প্রতিমন্ত্রী সচিবালয়ে কোভিড-১৯ এর প্রেক্ষিতে বিদু্যত্ ও জ্বালানির অগ্রগতি ও সম্ভাবনা নিয়ে জ্বালানি খাতের সাংবাদিকদের সংগঠন ‘ফোরাম ফর এনার্জি রিপোটার্স বাংলাদেশ (এফইআরবি)’-এর সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই গ্রিড এলাকায় শতভাগ বিদ্যুতায়ন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই অসাধারণ অর্জন প্রচারে সাংবাদিক সমাজ তাদের জায়গা থেকে বিশেষ ভূমিকা রাখতে পারে।
এফইআরবি’র চেয়ারম্যান অরুণ কর্মকারের নেতৃত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোজাহিরুল হক রুমেল, নির্বাহী পরিচালক শামীম জাহাঙ্গীর, পরিচালক (উন্নয়ন ও অর্থ) লুত্ফর রহমান কাকন, পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ) মাহফুজ মিশু, পরিচালক (ডাটা ব্যাংক) শাহেদ সিদ্দিকী, পরিচালক (বিনোদন ও কল্যাণ) সেরাজুল ইসলাম সিরাজ, সদস্য মোল্লাহ আমজাদ হোসেন, সদরুল হাসান ও শাহনাজ বেগম ।
সংগঠনের চেয়ারম্যান অরুণ কর্মকার এসময় বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন প্রচারকাজে ‘এফইআরবি’কে সম্পৃক্ত করার অনুরোধ জানান।
7 “টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স” এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের অঙ্গীকার নিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি
4 সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি
6 সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘রাজারগলি সমাজকল্যাণ সংঘ’-এর ২০২৬-২০-২৮ মেয়াদের নবনির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
3 সিলেটসহ দেশব্যাপী কন্যা শিশু ফাহিমা, রামিসার মতো ধর্ষণ, খুন এবং হাম রোগে আক্রান্ত শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে
6 সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের
4 সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের
7 রামিসা, ফাহিমা ধর্ষণ, র্যাব সদস্য ইমন আচার্য খুন, প্রাতিষ্ঠানিক দূর্নীতির দমন সন্ত্রাস নৈরাজ্য ও আইনশৃংখলার অবনতির প্রেক্ষিতে রোববার (২৪
4 কে. এম. মিনহাজ উদ্দিন: মানবজাতি আল্লাহ তা’য়ালার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব। এই মানবজাতি বিভিন্ন জাতি ও ধর্মে বিভক্ত। প্রত্যেক