editor
প্রকাশিত: 9:11 PM, November 4, 2022
সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক বলেছেন, জনগণ রাজপথে নামতে শুরু করেছে। এজন্য সরকার বিরোধী দলের মতকে দমানোর জন্য মামলা-হামলা, নির্যাতন করছে। দেশের সকল বিভাগীয় সমাবেশ বিনষ্ট করতে সরকার একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে, কিন্তু তাতেও সরকার কোন ফল পাচ্ছে না। আন্দোলন তীব্র থেকে আরো তীব্রতর হচ্ছে। তিনি বলেন, আন্দোলন ছাড়া কোন বিকল্প নেই। সিলেট বিভাগীয় গণসমাবেশ জাতীয়তাবাদী যুবদল জন-সমুদ্রে রূপান্তর করতে যুবদল প্রতিজ্ঞাবদ্ধ আছে। ওয়ার্ডের তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে একটি শক্তিশালী ওয়ার্ড কমিটি গঠন করা হবে। পাশাপাশি তিনি ২০ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করতে ১৬নং ওয়ার্ড যুবদল সহ সকল নেতাকর্মীকে মিছিল সহকারে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান।
শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর হাওয়াড়াস্থ একটি মাঠে ১৬নং ওয়ার্ড যুবদলের কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো: সম্রাট হোসেন বলেন, সারাদেশে সরকার পতনে গণঅভ্যুত্থানের সৃষ্টি করা হবে। রাজপথেই ফয়সালা হবে। তাই যুবদলের প্রত্যেক নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে রাজপথে সক্রিয় ভূমিকা রেখে চলমান সরকার পতন আন্দোলন চালিয়ে যেতে হবে। খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার চলমান আন্দোলন সফল করতে হলে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
১৬নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক জুয়েল আহমদ জুবেদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাল আহমদের পরিচালনায় জেলা ও মহানগর যুবদলের সাবেক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, আনোয়ার হোসেন মানিক, তোফাজ্জল হোসেন বেলাল, সোহেল মাহমুদ, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, রায়হান আহমদ, জামিল আহমদ, নাসির উদ্দিন রহিম। যুবদল নেতৃবৃন্দের মধ্যে প্রাণেশ দেব, রিয়াজ আহমদ, হিরণ আহমদ, সুরুজ আলী, বাবলু আহমদ, লুৎফুর রহমান, পারভেজ খান জুয়েল, সেলিম আহমদ সেলু, শামীম রেজা, এনামুল কবির এনাম, মাছুম আহমদ, হেলিম খান মাসুদ, শরীফ আহমদ।
ওয়ার্ড নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ১৬নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান আহমদ অপু, মানিক খান, বাদল আহমদ, নাসের আহমদ, সদস্য আশিষ দেবনাথ, সাদ্দাম হোসেন আজাদ, মো. রাসেল প্রমুখ। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন