editor

প্রকাশিত: 3:31 PM, July 23, 2025

বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনায় হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা ও মহানগরের প্রার্থনা সভা

বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনায় হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা ও মহানগরের প্রার্থনা সভা

হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি, সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা শাখার আহবায়ক সুদীপ রঞ্জন সেন বাপ্পু বলেছেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ।

তিনি বলেন, দূর্ঘটনায় নিহত শিক্ষার্থীর হাসিমাখা মুখগুলো আমাদের হৃদয়ে স্মৃতি হয়ে থাকবে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে যে ক্ষতি হয়েছে সেটা শুধুমাত্র তাদের পরিবার নয়, আমাদের গোটা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

তিনি আরোও বলেন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট হলো বাংলাদেশে বসবাসরত হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান নাগরিকদের একটি দাবী আদায়ের সংগঠন। এটি বাংলাদেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের মানবাধিকার রক্ষার জন্য প্রতিষ্ঠা করা হয়। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

বুধবার (২৩ জুলাই) দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়ায় রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত প্রার্থনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার শান্তি ও আহতদের
সুস্থতা কামনায় হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
সিলেট জেলা ও মহানগরের প্রার্থনা সভা

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগর শাখার আহবায়ক সমিরন কান্তি পুরকায়স্থ এর সভাপতিত্বে ও সদস্য সচিব রাজির কুমার দে রাজু এবং জেলা শাখার সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস এর যৌথ পরিচালনায় প্রার্থনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক শিবব্রত ভৌমিক চন্দন, মহানগরের যুগ্ম আহবায়ক তুহিন কান্তি নাগ, জেলার যুগ্ম আহবায়ক প্রাণেশ দেব, মহানগরের যুগ্ম আহবায়ক এডভোকেট সুদীপ বৈদ্য, জেলার যুগ্ম আহবায়ক বাপ্পু দত্ত।

এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলার যুগ্ম আহবায়ক সল্টি দাস, জেলা ও মহানগরের আহবায়ক কমিটির সদস্যদের মধ্যে বুদ্ধ প্রতিম দেব শুভ, মলয় লাল ধর, মনোজ দেব, বিমল দেবনাথ, খোকন রঞ্জন দে, করোনাময় সিংহ, ঝলক আচার্য, সুমন সিংহ, গোবিন্দ মালাকার, রনি সিংহ, রাজস বিশ্বাস, উজ্জল রঞ্জন চন্দ, নির্ঝর রায়, হিরনময় দেব হকেন, রনি পাল, বাপ্পী বড়ুয়া, অমিত কুমার ধর, অঞ্জন দাস, বিধান বৈদ্য, লিমন দেব, কনক কান্তি দাস, অজয় কান্তি দাস, সায়মন্ড সিনহা প্রমুখ। এছাড়াও প্রার্থনা সভায় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রার্থনা সভায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন