admin

প্রকাশিত: 2:16 PM, October 8, 2025

বিয়ানীবাজারে স্বাস্থ্য কমপ্লেক্স এক ডাক্তার দিয়ে চলছে চিকিৎসা সেবা

বিয়ানীবাজারে স্বাস্থ্য কমপ্লেক্স এক ডাক্তার দিয়ে চলছে চিকিৎসা সেবা

6

ভোগান্তিতে প্রায় ৩ লাখ মানুষ, বছরের পর বছর অনুপস্থিত ৫ চিকিৎসক

বিয়ানীবাজার প্রতিনিধি:
সিলেটের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যে হাসপাতাল একসময় প্রসূতি সেবার জন্য দেশের সেরা পুরস্কার পেয়েছিল, এখন সেখানে মাত্র একজন মেডিকেল অফিসারের ওপর ভর করে চলছে প্রায় ৩ লাখ মানুষের চিকিৎসা সেবা। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন উপজেলার রোগীরা। উপজেলার প্রত্যন্ত অঞ্চলসহ পার্শ্ববর্তী গোলাপগঞ্জ ও বড়লেখা উপজেলার অসহায় গরিব রোগীরা। বিগত দিনে প্রসূতি সেবার জন্য পরপর কয়েকবার দেশের সেরা হাসপাতালের পুরস্কারপ্রাপ্ত হাসপাতালটি এখন নিজেই ক্লান্ত হয়ে পড়েছে। মেডিসিন, চক্ষু, অর্থপেডিকস, ডেন্টাল, স্ত্রী ও প্রসূতি, সার্জারি, নাক-কান-গলা, আবাসিক মেডিক্যাল অফিসারসহ হাসপাতালের মোট ২৭টি পদের মধ্যে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৫ জন।
৫০ শয্যা বিশিষ্ট বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫ জন চিকিৎসক বছরের পর বছর থেকে কর্মস্থলে অনুপস্থিত। তাদের এই অনুপস্থিতির বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবগত করলেও কোন সুফল মিলছেনা। অনুপস্থিত চিকিৎসকরা কবে ফিরবেন তাও জানাতে পারছেনা কেউ । এই হচ্ছে বিয়ানীবাজারের চিকিৎসা ব্যবস্থার বাস্তব প্রতিচ্ছবি। সিলেটের জেলা প্রশাসক, সিভিল সার্জনসহ সরকারি অন্যান্য কর্মকর্তাবৃন্দ হাসপাতালটি পরিদর্শনে গেলে স্বাস্থ্য ব্যবস্থার এই বিবর্ণ ছবি ফুটে ওঠে। যা এতদিন অনেকটা গোপনই ছিল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, বিয়ানীবাজারে ২৭টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৫ জন । এর মধ্যে স্বাস্থ্য কর্মকর্তা ১ জন, আবাসিক মেডিকেল অফিসার ১জন, গাইনি কনসালটেন্ট ১জন,কার্ডিওলজি ১জন,এনেস্থিসিয়া ১জন, কর্মরত থাকলেও এরা আবাসিক মেডিকেল অফিসারের দায়িত্ব পালন করেননা। তারা অপারেশন হলেই কেবল দায়িত্ব পালনে সম্মত হন। সে হিসেবে উপজেলার প্রায় ৩ লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবায় আছেন একজন ডাক্তার। বিয়ানীবাজারে এই অবস্থা চলছে প্রায় ৩ বছর থেকে। এরমধ্যে অনেক চিকিৎসক এসেছেন, যোগদান করেই আবার বদলী হয়েছেন।
সূত্র জানায়, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা: শেগুফতা শারমিন ২০১০সালের ১লা জুলাই যোগদান করেন। তিনি ২০১১ সালের ১৭ নভেম্বর থেকে টানা কর্মস্থলে অনুপস্থিত। ১৪ বছর থেকে তিনি অনুপস্থিত থাকলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। আবাসিক মেডিকেল অফিসার ডা: জুবায়ের আহমদ সিদ্দিকী ২০২৩ সালের ১লা মে থেকে অনুপস্থিত। ইনডোর মেডিকেল অফিসার ডা: মো: তানভীরুল ইসলাম ২০২৩ সালের ৫ জুলাই থেকে হাসপাতালে আসেননি। মেডিকেল অফিসার ডা: মোছা: রাবিয়া বেগম ২০২৩ সালের ১২ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত। ডা: মো: নাজমুল সাকিবের দেখা নেই ৩ বছর থেকে। অনুপস্থিত এই চিকিৎসকরা কোথায় আছেন, জানেনা কেউ। অনেকে বলছেন, তারা উচ্চতর ডিগ্রীর জন্য বিদেশে অবস্থান করছেন। উচ্চতর শিক্ষা ও উন্নত কর্ম পরিবেশের অভাব ও রাজনৈতিক কারণসহ নানা কারণে পদায়ন হওয়ার পরও কর্মস্থলে যোগদান করেননি বহু চিকিৎসক। অনুপস্থিত থাকা এসব চিকিৎসকের মধ্যে আওয়ামীপন্থি চিকিৎসক ছাড়াও শিক্ষা ছুটি, অন্যত্র যুক্ত হওয়া, পছন্দমতো কর্মস্থল না পাওয়ার মতো কারণও রয়েছে। এমনকি বদলিকৃত কর্মস্থলে যোগদান করেই নতুন কর্মস্থলের জন্য সুপারিশ করার মতো ঘটনা ঘটেছে বলেও জানা গেছে। এতে হাসপাতালের চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
চিকিৎসা নিতে আসা গৃহবধূ তাজরিন তার ৫ বছরের শিশু রুমাইজাকে নিয়ে এসেছেন হাসপাতালে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, অতীতে এই হাসপাতালে ভালো চিকিৎসা হলেও এখন এসে আগের মতো সেবা পাচ্ছি না। এখানে কোন শিশু ডাক্তার নেই আমরা মধ্যবিত্ত টাকার অভাবে ভাল যে বিশেষজ্ঞ দেখাবো তা আর পারতেছি ভাবছিলাম সরকারি হাসপাতালে চিকিৎসা করাবো কিন্তু এখানে সেই ব্যবস্থা নেই।
সুশাসনের জন্য নাগরিক-সুজন বিয়ানীবাজারউপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আমান উদ্দিন বলেন, বিয়ানীবাজাররের মতো একটি বড় উপজেলার জনসংখ্যা ও রোগীর তুলনায় একজন মাত্র মেডিক্যাল অফিসার দিয়ে চিকিৎসা কোনোভাবেই সম্ভব নয়। রোগীরা এসে পর্যাপ্ত সেবা পাচ্ছে না, যেটা কোনোভাবেই কাম্য নয়। আমি আশা করি কর্তৃপক্ষ দ্রুত পর্যাপ্ত চিকিৎসকের ব্যবস্থা করবেন। বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মনিরুল হক খান জানান, কয়েকজন চিকিৎসক ওএসডি, কিছু বদলী আবার কয়েকজন অনুপস্থিত। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। সিলেটের সিভিল সার্জন ড: নাসির উদ্দিন বলেন, দফায়-দফায় চিঠিপত্র প্রেরণ করা হচ্ছে। যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে কি করার আছে? আমাদের কাছে যেসব রিপোর্ট আসছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হচ্ছে।
গত সোমবার বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো: সারওয়ার আলম আশার বাণী শুনিয়েছেন। তিনি বলেন, অনুপস্থিত চিকিৎসকের বিষয়ে আর ছাড় দেয়া হবেনা। যথাযথ প্রক্রিয়্য়া প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। খারাপ পোস্টিং হয়েছে দাবি করে অনেকে কর্মস্থলে যেতে চায় না। এখন সেই সময় নেই। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের সাথে অশালীন আচরণে নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের সাথে অশালীন আচরণে নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ

5 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন

জাতিসংঘ সফর সফলভাবে সম্পন্ন করায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে সিলেটে ছাত্রদলের আনন্দ মিছিল

জাতিসংঘ সফর সফলভাবে সম্পন্ন করায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে সিলেটে ছাত্রদলের আনন্দ মিছিল

6 জাতিসংঘের গুরুত্বপূর্ণ ও সফল সফর সম্পন্ন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও

সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা প্রদান

সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা প্রদান

1 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত সামাজিক সংগঠন ‘সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন

জিয়া শিশু কিশোর সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন

জিয়া শিশু কিশোর সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন

8 সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ‘জিয়া শিশু কিশোর সংগঠন’ সিলেট জেলা শাখার ৩৩ সদস্য বিশিষ্ট নতুন

যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে: নজরুল ইসলাম মুনিম

যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে: নজরুল ইসলাম মুনিম

6 ছড়ারপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি ও ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম বলেছেন, মাদক, জুয়া ও কিশোর গ্যাং

জালালাবাদে নিষিদ্ধ সংগঠন নিয়ে তৎপরতা, অভিযোগের কেন্দ্রে সিরাজুল

জালালাবাদে নিষিদ্ধ সংগঠন নিয়ে তৎপরতা, অভিযোগের কেন্দ্রে সিরাজুল

6 ‎‎সিলেট সদর উপজেলার ১ নম্বর জালালাবাদ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ফের সংগঠিত করে গোপন

ঝরনারপার এলাকায় লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ঝরনারপার এলাকায় লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির বৃক্ষরোপণ কর্মসূচি পালন

4 লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) সকালে নগরীর কুমারপাড়া ঝরনারপার

সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন

সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন

4 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় দেশের সকল ধর্মাবলম্বীদের সমান অধিকার ও ধর্মীয়

1
2