editor
প্রকাশিত: 7:39 PM, October 26, 2024
জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী এই প্রথম তাঁর স্কুল সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহপাঠি ও অনুজদের সাথে আন্তরিক ও প্রাণবন্ত এক সোনালী স্মৃতিময় আড্ডায় যোগ দেন। শনিবার (২৬ অক্টোবর) সকালে সিলেটের স্থানীয় একটি অভিজাত হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে অংশগ্রহণকারীরা স্কুল জীবনের স্মৃতি চারণের পাশাপাশি সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে নিজেদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনায় ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী সকল পাইলটিয়ানদের উদ্দেশ্যে নিজেদের কিভাবে বৃহত্তর সিলেটের চিকিৎসা ব্যবস্থা ও সুষ্ঠজীবনাচার ব্যবস্থায় অংশগ্রহণ আরো জোড়ালো করা যায় সে বিষয়ে পরিকল্পনা গ্রহণ করার অনুরোধ জানান।
প্রানবন্ত এই আলোচনায় অংশগ্রহণ করেন পাইলটিয়ান মো. জাহেদ আহমদ, জহুর আহমদ, মিজানুর রহমান মিজান, তোফায়েল আহমদ লিমন, আব্দুল আলীম, আহমদ জিন্নুন দারা, আকতার ফারুক লিটন, বদরুল আলম মাছুম, কাওসার আহমদ টিপু, ডা. মো. শুয়াইব আহমদ, আমিনুর রশীদ চৌধুরী ফয়সল, রেজাউল কিবরিয়া লিমন, এডভোকেট শফিকুল হুদা সাবের, দেলওয়ার জাহান আপেল, মুহাম্মদ ইয়ামিন শাহরিয়ার ইনু প্রমুখ। বিজ্ঞপ্তি
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়