editor

প্রকাশিত: 4:36 PM, April 3, 2021

বিশ্বনাথের ছরকুম হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও কৃষকদের হয়রানি বন্ধের দাবি

বিশ্বনাথের ছরকুম হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও কৃষকদের হয়রানি বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক

সিলেটের বিশ্বনাথ উপজেলায় ছরকুম আলী দয়াল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন চাউলধনী হাওর রক্ষা ও কৃষক বাঁচাও আন্দোলন কমিটির নেতৃবৃন্দ। তারা চাউলধনী হাওরের শত কোটি টাকার ফসল উৎপাদনে বাধা সৃষ্টিকারী ইজারাদারদের ইজারা বাতিল, কৃষকদের হয়রানি বন্ধ এবং সরকারি জলাশয়ের সীমানা নির্ধারণের দাবিও জানিয়েছেন। পাশাপাশি বিশ্বনাথ থানার ওসি শামীম মূসা ও মামলার তদন্তকারী কর্মকর্তার অপসারণ এবং উপজেলা মৎস কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেছেন তারা।

শনিবার সিলেট প্রেসক্লাবে বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ও দশঘর ইউনিয়নের চাউলধনী হাওর পারের ২৫ গ্রামের কৃষক সমাজের পক্ষে সংবাদ সম্মেলন করে এসব দাবি জানিয়েছেন তারা।

লিখিত বক্তব্যে বলা হয়, এ হাওরপারের প্রায় ৩০/৩৫ হাজার কৃষক এখন চরম অত্যাচার নির্যাতন এবং অবহেলার শিকার হয়েছেন। তারা সাজানো মামলায় জর্জরিত। ইজারাদার কৃষকদের নিজের জমি থেকেও উচ্ছেদের হুমকি দিচ্ছে। এমনকি ফসল উৎপাদন এবং মৎস্য উৎপাদনেও বাধা সৃষ্টি করছে। এমতাবস্থায় হাওরের কৃষি, কৃষক রক্ষায় তারা প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রধানদের হস্তক্ষেপ কামনা করেছেন।

লিখিত বক্তব্যে বলা হয়, চাউলধনী হাওরে সরকারি খাস খতিয়ানের ১৭৮ দশমিক ৯৬ একর ভূমি রয়েছে। তবে এ জলাশয়ের সীমানা কোন দিন নির্ধারণ করা হয়নি। সিলেট জেলা প্রশাসন কর্তৃক দশঘর মৎস্যজীবি সমবায় সমিতির নামে পাঁচ বছরের জন্য জলাশয় লীজ প্রদান করা হয়েছে। তাতে কৃষকদের কোন আপত্তি ছিলনা। তবে লীজ গ্রহণের পরপরই লীজ গ্রহিতারা সরকারের প্রদত্ত শর্তাবলী ভেঙে সেচ মেশিন দিয়ে পানি সেচে হাওর শুকিয়ে ফেলে প্রায় ৪ হাজার একর বীজ তলা ও ফসলি ভূমিতে ধান চাষে বাধা সৃষ্টি করছে। এ কারণে চলতি বছরে প্রায় শত কোটি টাকার ফসল উৎপাদন করতে পারেননি সেখানকার কৃষকরা। শুধু তাই নয়, লীজ গ্রহিতারা বাহিনী গঠন করে আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র দেখিয়ে কৃষকদের ব্যক্তি মালিকানাধীন পুকুর, নালা, খালকেও সরকারি ভূমি দাবি করে মাছ ধরে আসছে। আর এতে বাধা প্রধান করলে তারা নানাভাবে কৃষকদের হয়রানি করেন। নিরপেক্ষ তদন্ত করে ধান উৎপাদনে ক্ষতির পরিমাণ নির্ণয় করে কৃষকদের ক্ষতিপূরণ প্রদানের দাবিও করা হয়েছে সংবাদ সম্মেলনে।’

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, দশঘর মৎসজীবি সমিতির নামে অমৎসজীবিরাই মূলত হাওরে সশস্ত্র বাহিনী গঠন করে গ্রাস করার চেষ্টা করছে। এর মূলে রয়েছে চৈতন নগর গ্রামের মৃত আফতাব আলীর যুক্তরাজ্য প্রবাসী ছেলে সাইফুল আলম। তার কাছে একাধিক অবৈধ আগ্নেয়াস্ত্রও রয়েছে। এসব আগ্নেয়াস্ত্র উদ্ধারের দাবিও করেন তারা।’

লিখিত বক্তব্যে এও বলা হয়, সাইফুল বাহিনীর দৌরাত্বের প্রতিবাদে গত ২০ জানুয়ারি কয়েক হাজার কৃষক বিশ্বনাথ উপজেলা সদরে লাঙ্গল, জোয়াল, মই, কুদাল হাতে প্রতিবাদ সমাবেশ করেছেন। এসময় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপিও দিয়েছেন। এতে ওই চক্রটি আরও ক্ষিপ্ত হয়ে কৃষকদের হয়রানি এবং অত্যাচার শুরু করেন। এমনকি উপজেলা মৎস কর্মকর্তা অর্থের বিনিময়ে একটি ভিত্তিহীন প্রতিবেদনও জমা দেন। কৃষকরা পানি রক্ষায় আন্দোলন করলে তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে; এবং নানাভাবে হুমকি ধমকি অব্যাহত রয়েছে বলেও দাবি করেছেন নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২৮ জানুয়ারি সাইফুল বাহিনী ছরকুম আলী দয়ালের মালিকানাধীন জমির পানি সেচ দিয়ে অন্যত্র ফেলছিল। এমন সময় খবর পেয়ে দয়াল তার স্বজনদের নিয়ে সেখানে গিয়ে বাধা দিলে তাকে হত্যা করা হয় এবং বেশ কয়েকজনকে আহত করা হয়েছে। এ ঘটনায় দয়ালের ভাতিজা আহমদ আলী বাদি হয়ে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন। কিন্তু মামলা প্রধান আসামি সাইফুল প্রতিদিন থানায় গেলেও সে এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও পুলিশের সাথে আসামিদের দহরমমহরম থাকায় তারা ধরাছোঁয়ার বাইরে আছে বলেও দাবি করেন নেতৃবৃন্দ। এমনকি হত্যা মামলা ধামাচাপা দিতে একটি কাউন্টার মামলাও করা হয়েছে বলেও দাবি করেছেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চাউলধনী হাওর রক্ষা ও কৃষক বাঁচাও আন্দোলন কমিটির যুগ্ম আহবায়ক আরিফ উল্লাহ সিতাব। এ সময় উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন, নাজির উদ্দিন, বাবুল মিয়া, শফিকুর রহমান, হাজি মো. কুতুব আলী, আব্দুল মজিদ, মাওলানা ছমির উদ্দিন, আব্দুল কাইয়ুম, সামসুদ্দিন, আলাউদ্দিন, রুসন আলী, আওয়াল হোসাইন প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন