editor

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, মে ১৬, ২০২৬

বিশ্বনাথে ঈদুল আজহা উপলক্ষে খাজাঞ্চী ইউনিয়নে পুলিশ ও কমিউনিটি নেতৃবৃন্দের মতবিনিময়

বিশ্বনাথে ঈদুল আজহা উপলক্ষে খাজাঞ্চী ইউনিয়নে পুলিশ ও কমিউনিটি নেতৃবৃন্দের মতবিনিময়

4

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশ প্রশাসন ও কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

2

২নং খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আবুল বাশার ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান।

3

সভায় ঈদুল আজহা উপলক্ষে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পশুর হাটের নিরাপত্তা নিশ্চিত করা, চুরি-ডাকাতি রোধ এবং মাদক, জুয়া ও সকল ধরনের সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসন ও জনসাধারণের সম্মিলিতভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, যেকোনো উৎসবকে শান্তিপূর্ণ করতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা অপরিহার্য। সামাজিক সচেতনতা, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ উদ্যোগের মাধ্যমেই একটি নিরাপদ, শান্তিময় ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

7

খাজাঞ্চী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুল ইসলামের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সৌদি আরব মাসানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান লালা, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সুলতান মিয়া, সাংগঠনিক সম্পাদক আবদুর রব সরকার, উপজেলা বিএনপির সদস্য আফতাব আনী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও বহতর মুফতি বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আশিক রহমান রানা।

5

সভায় আরও উপস্থিত ছিলেন— বিএনপি নেতা রইছ মিয়া, সিরাজ মিয়া (সাবেক মেম্বার), মিসির আলী মেম্বার, আব্দুল রব রাজু মেম্বার, আব্দুল কাদির সমজি মেম্বার, মোঃ ফজলু মেম্বার, বিএনপি নেতা ইরন মিয়া, নুরুল জামান, আবুল কালাম, সিহাব উদ্দিন, কশির আলম, আবু সইদ, আফতাব আলী, আমরু আলী, ইউনিয়ন যুবদলের সভাপতি সাইদুর রহমান, সংযুক্ত আরব আমিরাত যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান সজীব, মুনসুর আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফারুক মিয়া ও নিজাম উদ্দিন, শ্রমিক দল নেতা ইরান আলী এবং ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী সালমান।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন ঈদে নিজ নিজ এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো অপতৎপরতা রুখে দিতে পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

হবিগঞ্জ এক্সপ্রেস বাস শ্রীমঙ্গল থেকে যাত্রী উঠানামা করতে পারবে না

হবিগঞ্জ এক্সপ্রেস বাস শ্রীমঙ্গল থেকে যাত্রী উঠানামা করতে পারবে না

6 হবিগঞ্জ এক্সপ্রেস বাস মৌলভীবাজার সড়ক দিয়ে চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছিল সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস ও মিনিবাস মালিক গ্রুপ। এনিয়ে উভয়

বরইকান্দি ছাত্রাবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন

বরইকান্দি ছাত্রাবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন

2 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন বরইকান্দি এলাকায় ‘ছাত্রাবাস মালিক সমিতি, এর এক জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে

নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি রাশেদ আহমদ সাদ্দামের

নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি রাশেদ আহমদ সাদ্দামের

7 গত ১৪ ও ১৬ মে দুই পর্বে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতিবদ্ধ: অ্যাড. মোমিনুল ইসলাম মোমিন

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতিবদ্ধ: অ্যাড. মোমিনুল ইসলাম মোমিন

3 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই জনগণের আকাঙক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে

সিলেটে প্রাইভেট কারে এসে মাদরাসার দানবাক্স লুট

সিলেটে প্রাইভেট কারে এসে মাদরাসার দানবাক্স লুট

6 সিলেট নগরীতে অভিনব কায়দায় প্রাইভেট কারে এসে মাদরাসার দানবাক্সের টাকা লুট করার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে

নিজের জালেই ফেঁসে যাচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জাহেদুর রহমান!

নিজের জালেই ফেঁসে যাচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জাহেদুর রহমান!

8 * ভুয়া মামলা, সুদের ব্যবসা ও সার্টিফিকেট জালিয়াতিসহ নানা গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের জর্জিয়া প্রবাসী জাহেদুর রহমানের বিরুদ্ধে

শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট জেলা ও মহানগর শাখার আহ্বায়ক কমিটি গঠন

শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট জেলা ও মহানগর শাখার আহ্বায়ক কমিটি গঠন

5 সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে গত ২৮শে এপ্রিল মঙ্গলবার শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট

সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

4 সিলেট বিভাগের রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 8 শনিবার (১৬ মে) বিকেলে নগরীর বন্দরবাজারস্থ

1
7