editor

প্রকাশিত: 8:51 PM, March 15, 2021

বিশ্বনাথে কলেজ ছাত্রীকে উত্যক্ত, পুলিশ সুপার বরাবরে অভিযোগ

বিশ্বনাথে কলেজ ছাত্রীকে উত্যক্ত, পুলিশ সুপার বরাবরে অভিযোগ

বিশ্বনাথের পল্লীতে কলেজ ছাত্রী (১৭) উত্যক্তকারীরা বেপরোয়া। এলাকার প্রভাবশালী পরিবারের লোক হওয়ায় ছাত্রী উত্যক্তকারীদের প্রতিরোধ করা যাচ্ছে না। এলাকার ৪/৫ জন তরুণ যুবক সংঘটিত হয়ে ছাত্রীর প্রতিনিয়ত পিছু নিয়ে তাঁকে উত্যক্ত করছে। শুধু উত্যক্ত নয়, অশ্লীল ভাষায় মেয়ের সাথে আচরণ করছে বখাটে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে বিশ্বনাথ থানার দক্ষিণ মীরের চক গ্রামে। গত বছরের ১৫ই আগস্ট থেকে এলাকার অপরাধিরা কলেজ ছাত্রীর পিছু নিয়েছে। কলেজ ছাত্রী (১৭) বিশ্বনাথ ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্রী। ছাত্রীর পিতা এলাকার কৃষক গৌছ আলীর বড় মেয়ে। গত বছর একই তারিখে রাত ৮টায় মেয়েটি ঘর থেকে কলসি নিয়ে পানি আনতে বাড়ির উঠানে টিউব কলে যায়। সেখানে ওৎ পেতে থাকা অপরাধিরা মেয়েটিকে ঝাপটে ধরে টানা হেঁচড়া শুরু করে। মেয়েটি তখন চিৎকার শুরু করলে পিতা-মাতা ঘটনাস্থলে এসে দেখতে পান পার্শ্ববর্তী বাড়ির মৃত ইদ্রিছ আলীর ছেলে রাসেল (২৮), লাল মিয়া (২৫), আহাদ আলীর ছেলে রাব্বি আহমদ (২৫), রহমত আলীর ছেলে ইকরাম (২৬) সংঘটিত হয়ে এই ধরণের অপরাধ করছে দেখতে পেয়ে মেয়ের পিতা-মাতা চিৎকার শুরু করেন।

পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে এই বখাটে ছেলেদের অপরাধ সম্পর্কে জানতে পারেন। ঘটনাকালে মেয়ের মা স্থানীয়দের উপস্থিতিতে ছেলেদের প্রতিবাদ করে বিচার চান। তখন ছেলেরা ক্ষিপ্ত হয়ে মেয়ের শরীরে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। তাতে মেয়ের শরীরে আঘাত লেগে জখম হয়। প্রতিরাতেই মেয়েকে উত্যক্ত করতে এই ছেলেরা মেয়ের ঘরের চালে ইট পাথর দিয়ে ঢিল ছুড়ে মারে। ঢিলের আঘাতে মেয়ের ঘরের চালে ছোট বড় গর্ত সৃষ্টি হয়েছে। এসব সন্ত্রাসীদের কারণে মেয়েটি এখন আর ঘরতে ঠিকমতো বের হতে পারে না। বখাটে যুবকদের প্রতিনিয়ত ভয়ভীতি হুমকিতে তটস্থ গোঠা পরিবার। স্থানীয় মুরব্বীদের কাছে গিয়ে বিচার চেয়ে ছিলেন মেয়ের মা। কিন্তু বখাটে যুবকদের অত্যাচারের কারণে বিচার শালিস আর হয় নাই। বিচার চাওয়ার কারণে বখাটে যুবকরা মেয়ের মায়ের পালিত চারটি হাঁস জোরপূর্বক ছিনিয়ে নেয়। মেয়েকে উত্যক্ত হওয়ার ঘটনা এলাকায় জানাজানি হওয়ায় মেয়ের আত্নসম্মান নিয়ে চিন্তিত পরিবারটি। রোকেয়া বেগম অভিযোগ করে বলেছেন, স্থানীয় ইউপির ১নং ওয়ার্ড মেম্বার রফিকের আপন স্বজন হয় অপরাধিরা। রফিক মেম্বারের প্রভাবের কারণে অপরাধিরা এই ধরণের ঘটনা ঘটিয়ে চলছে। রফিক মেম্বারের কাছে অভিযোগ নিয়ে গেলে তিনি বিচার না করে পাল্টা হুমকি-দমকী দেন।

গত ১০ই মার্চ মেয়ের মা রোকেয়া বেগম বাদী হয়ে সিলেট জেলা পুলিশ সুপার বরাবরে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে এসব বিস্তারিত তুলে ধরা হয়। অভিযোগে রোকেয়া বেগম বলেন, বখাটে সন্ত্রাসীদের কবল থেকে তিনি তার মেয়েকে রক্ষা করার আবেদন জানিয়েছেন। বলেছেন তিনির অবুঝ নাতি সোহাগ বয়স (৭) অপরাধিরা যখন হাঁস ধরে নেয় ছেলেটি ঘরে গিয়ে খবরটি বলার কারণে তাকেও বখাটে সন্ত্রাসীরা মারপিঠে নির্যাতন করে। এ নিয়ে উভয় পক্ষকে একটি সালিশে বসান এলাকার মুরব্বীরা। সালিশে বসে ন্যায় বিচার করতে চাইলে অভিযুক্ত অপরাধিরা তা বানচাল করে দেয়। এখন রোকেয়া বেগম তাঁর পরিবারের সদস্যদের এবং মেয়ের জানমাল রক্ষায় প্রশাসনকে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন। তিনি প্রথমে হিউম্যান রাইটস্ ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ সিলেট বিভাগীয় কমিটির অফিসের দারস্ত হন। এ সংস্থার সহযোগিতায় রোকেয়া বেগম সিলেট জেলা পুলিশ সুপার বরাবরে অভিযোগটি পেশ করেন। একই অভিযোগটি সিলেট জেলা প্রশাসক বরাবরে দাখিল করা হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে