editor
প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২০
নিজস্ব প্রতিবেদক : বিশ্বনাথে নৈশ প্রহরী খুনের ঘটনায় একজনকে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. মিজানুর রহমান ভুঁইয়া এ রায় প্রদান করেন। এছাড়া মামলায় আরো ৩ জনকে খালাস প্রদান করেন আদালত। মৃত্যুদন্ডপ্রাপ্ত ব্যক্তি সিলেটের বিশ্বনাথ থানার খাইরঘাট গ্রামের মৃত মুসলিম আলীর ছেলে মোফাজ্জ্বল আলী। এছাড়া খালাসপ্রাপ্তরা হলেন একই গ্রামের তারেক আহমদ, সুরুজ আলী ও সুরমান আলী। ২০১৪ সালের ১৯ জুন দেওকলস ইউনিয়নের খাইরঘাট দারুল উলুম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে খুন করা হয় চাঁদপুর জেলার খুলিয়াডুলি গ্রামের ৫০ বছর বয়সী আব্দুল মতিন খানকে। এ ঘটনায় নিহতের মেয়ে সেলিনা বেগম বাদী হয়ে বিশ্বনাথ থানায় তিনজনকে আসামী করে হত্যা মামলা করেন।
মামলা তদন্ত শেষে একই বছরের ২৯ আগস্ট ৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। ২০১৫ সালের ৮ এপ্রিল চার্জ গঠন করে মামলার বিচারকাজ শুরু করেন আদালত। মামলায় ২৯ জন সাক্ষীর মধ্যে ১৯ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে গতকাল সোমবার রায় প্রদান করেন আদালত।
4 ওসমানীনগর প্রতিনিধি: 4 ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে
2 স্টাফ রিপোর্টার: 4 কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও
7 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: 7 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে
5 ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন
6 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও
1 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র
7 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে
8 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শাল্লা উপজেলাবাসী তথা মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শাল্লা উপজেলা শ্রমিক দলের সাধারণ