editor
প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০
বিশ^নাথ প্রতিনিধি
সিলেটের উপজেলার সদর ইউনিয়নের ৪, ৫, ৬ ও ৮ নং ওয়ার্ডের ৩২টি গ্রাম নবগঠিত ‘বিশ্বনাথ পৌরসভা’য় অন্তর্ভুক্ত না হওয়ায় গ্রামগুলোর বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ওই ৩২টি গ্রামকে পৌরসভায় অন্তর্ভুক্ত করা না হলে কঠোর আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন তারা। বুধবার সকাল ১১টায় উপজেলা সদরের বাসিয়া সেতুর উপর মানববন্ধন কর্মসূচি করে তারা এই ঘোষণা দেন। বিশ্বনাথ পৌরসভায় অন্তর্ভুক্তির দাবির আন্দোলনের সমন্বয়ক শেখ মো. আজাদের সভাপতিত্বে সাহিদুল ইসলাম সাহিদ ও সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুলের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা আরো বলেন, ‘নবগঠিত বিশ্বনাথ পৌরসভার যে গেজেট প্রকাশ করা হয়েছে, তা অনতিবিলম্বে প্রত্যাহার করে সদর ইউনিয়নের ৪, ৫, ৬ ও ৮নং ওয়ার্ডকে অন্তর্ভুক্ত করে নতুন করে গেজেট প্রকাশ করতে হবে। তা না হলে, আইনের আশ্রয় নেয়ার পাশাপাশি কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।’
মানববন্ধনে বক্তব্য রাখেন শাহ আসাদুজ্জামান আসাদ, সিরাজুল ইসলাম সিরাজ, মহব্বত আলী, আলতাব হোসেন, শানুর আলী জয়দু, শাহনেওয়াজ চৌধুরী সেলিম মেম্বার, আবদুল মোমিন মামুন মেম্বার, শামীম আহমদ মেম্বার, বিভাংশু গুণ বিভু, আসাদুজ্জামান নুর আসাদ, আমির আলী, ফজলুর রহমান, মনোহর হোসেন মুন্না, ফজলু মিয়া, টিপু আলী, নাজিম উদ্দিন রাহিম, বাদশা মিয়া, আতিকুর রহমান, রুজেল আহমদ চৌধুরী, নেছার আহমদ মুজিব প্রমুখ।
5 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার
8 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
2 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার
5 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ
8 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে
2 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,
6 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন
7 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।