editor
প্রকাশিত: ৮:১৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০
‘মারে ভাসাইয়া জলে, কি ধন লইয়া জাইমু ঘরে। ঘরে গিয়া মা বলিব কারে গো’ গানের তালে তালে সরকার নির্ধারিত সময় বিকেল ৫টার মধ্যে উপজেলার ২৬টি মন্ডপের প্রতিমা বিসর্জনের মাধ্যমে সুষ্ট, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে সিলেটের বিশ্বনাথে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়েছে। উপজেলা পরিষদের সামনে বাসিয়া নদীতে উপজেলার ২৬টি মন্ডপের মধ্যে ৩টি (জানাইয়া, নতুন বাজার ও পুরাণ বাজার) মন্ডপের প্রতিমা বিসর্জন করা হয়। সোমবার অক্টোবর মঙ্গলবার বিকেলে সরেজমিনে বিসর্জনস্থলে উপস্থিত থেকে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের কর্মকর্তারা প্রতিমা বিসর্জন সরাসরি দেখেন। আর এখান থেকেই মনিটরিং করা হয় উপজেলার সকল মন্ডপের প্রতিমা বিসর্জন প্রক্রিয়া।
প্রতিমা বিজর্সনের সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কামরুজ্জামান, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মানিক লাল দে, সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, সংগঠক অনাথ রাম বৈদ্য প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।
সুষ্ট, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সিলেটের বিশ্বনাথে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হওয়ার জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, রাজনীতিবিদ, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সমগ্র উপজেলাবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে ও সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ।
7 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
2 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার
7 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ
2 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে
5 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,
6 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন
2 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।
5 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 7 বুধবার (২৪