admin
প্রকাশিত: 5:24 PM, January 13, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটের বিশ্বনাথে বাস অটোরিকশা সিএনজি মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গুরুত্বর আহত হয়েছেন অটোরিকশা সিএনজির এক যাত্রী ও ড্রাইভার। বুধবার দুপুরে বিশ্বনাথ রামপাশা সড়কের নরশিংপুর নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম সাইদুর রহমান (২৫)। সে উপজেলার দৌলতপুর ইউনিয়নের দশপাইকা গ্রামের আব্দুস সোবহানের পুত্র এবং গুরুত্বর আহতরা হচ্ছেন, একই গ্রামের ছমক আলীর পুত্র কবির হোসেন (২৬) ও অটোরিকশা চালক মীরগাঁও গ্রামের ময়না মিয়ার পুত্র আব্দুল মতিন (২৭)। তারা দুজনকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিলেট-জ ০৪-০০৭৯ মিনিবাস ও নাম্বার বিহীন অটোরিকশা সিএনজিটি আটক করে। তবে, বাসে থাকা কোন যাত্রী আহত হয়েছেন বলে জানা যায়নি।প্রত্যক্ষদর্শিরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা একটি মিনিবাস বিশ^নাথ বৈরাগী সড়ক দিয়ে যাচ্ছিল। অপর দিকে উপজেলার দশপাইকা থেকে ছেড়ে আসা একটি সিএসজি বিশ^নাথের দিকে আসছিল। নরশিংপুর নামক স্থানে আসা মাত্র দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান ছাইদুর রহমান। এবং সিএনজির ড্রাইভার ও এক যাত্রী গুরুত্বর আহত হন। মূমূর্ষ অবস্থায় দু’জনকে সিলেট ওসমানীহাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ ওসি শামিম মুসা জানান, দুটি গাড়ি আটক করা হয়েছে। এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন