editor
প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০
সিলেটের সময়::
বিশ্বনাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারুক মিয়া (৩৫) নামে এক ভাঙ্গারী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের আবদুল আউয়ালের ছেলে।
আজ বুধবার সকাল ১১টায় বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের ধলীপাটলী গ্রামের আপ্তাব আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, ফারুক মিয়া দীর্ঘদিন ধরে ইউনিয়নের কালিগঞ্জবাজারের দবির মেম্বারের কলোনিতে বসবাস করে ভাঙ্গারী ব্যবসা করে আসছিলেন।
সোমবার সকালে তিনি ধলিপাটলী গ্রামের আপ্তাব আলীর বাড়ীতে ভাঙ্গারী জিনিসপত্র ক্রয় করতে যান। এ সময় তাকে একটি পরিত্যক্ত ঘরে জমিয়ে রাখা লোহা ও প্লাস্টিকের জিনিসপত্র বের করে আনতে বলেন গৃহকর্তা রুবেল মিয়া। ফারুক ঘরে প্রবেশ করে বের না হওয়ায় তিনি উঁকি মেরে দেখতে পান তিনি মেঝেতে ছটফট করছেন।
রুবেল মিয়া সাংবাদিকদের জানান, ‘ফারুককে অচেতন অবস্থায় আমরা ঘরের বাহিরে আনি। কি হয়েছে বুঝে উঠার আগেই মারা যান তিনি। পরে ঘরের যেখানে ফারুক ছটফট করছিলেন, সেখানে খোঁজ করে দেখি বৈদ্যুতিক লাইন ছিড়ে পড়ে আছে। ওই লাইনেই স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।’ তবে, ফারুকের চাচাতো ভাই সুহেল মিয়া দাবি করে সাংবাদিকদের বলেন,-‘এই মৃত্যু রহস্যজনক। এটি পরিকল্পিত হত্যাকান্ডও হতে পারে।’ ঘটনাস্থলে যাওয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোপেশ দাশ বলেন, ‘লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। ময়না তদন্ত রিপোর্ট এলে প্রকৃত বিষয়টি বেরিয়ে আসবে।
দৈনিক সিলেটের সময় / ডি.সি. এফ-০০৯/২০
1 শাল্লা প্রতিনিধি: 5 সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের
4 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার
5 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা
4 সাবেক রাষ্ট্রপতি ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবদুল হামিদের ‘ভাগনে’ পরিচয়ে প্রভাব খাটিয়ে এখনও বিভিন্ন কোম্পানীর
6 স্টাফ রিপোর্টার: সিলেটের বহুল আলোচিত রায়হান আহমদ হত্যা মামলাকে কেন্দ্র করে আবারও নতুন করে গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে।
6 দেশের রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলার থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প,
4 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সিলেট মহানগর শাখার অন্তর্গত কোতোয়ালী থানা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি
5 * জেলা প্রশাসকের সঙ্গে থেকে নানা দিকনির্দেশনা দেন নিষিদ্ধ সংগঠন নেতা বদরুল। * ২০২৪ এর ৫ আগস্টে থেকে পলাতক