editor
প্রকাশিত: 8:36 PM, October 25, 2025
মাস্টার আবুল লেইছ (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে ও রামপুর ইবতেদায়ী হাফিজিয়া মাদ্রাসার সহযোগিতায় “মাস্টার আবুল লেইছ (রহ.) হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৫” এর আয়োজন করা হয়েছে।
আগামী ২৯ নভেম্বর (শনিবার) রামপুর ইবতেদায়ী হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
উক্ত হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ডের জেনারেল সেক্রেটারি হযরত মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী। সভাপতিত্বে করবেন রামপুর ইবতেদায়ী হাফিজিয়া মাদ্রাসার সভাপতি সাজিদুর রহমান সুহেল। আবুল লেইছ (রহ.) হিফজুল কুরআন প্রতিযোগিতা ফাউন্ডেশনের সমন্বয়ক ও প্রতিযোগিতার দায়িত্বে রয়েছেন হাফিজ ক্বারী নাঈম আহমদ।
মাস্টার আবুল লেইছ (রহ.) হিফজুল কুরআন প্রতিযোগিতা শুধুমাত্র বিশ্বনাথ উপজেলার বিভিন্ন হিফজখানার তাকমিল জামাতের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত নিয়মে আবেদন করা জন্য আহবান জানানো হলো। যেকোনো তথ্য ও সহযোগিতার জন্য ০১৭২৬-৬৯০৩৮২ ও ০১৭৪১-৩৫০২০৫ (শুধু হোয়াটসঅ্যাপ) নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
প্রতিযোগিতায় ১ম পুরস্কার হিসেবে রয়েছে ১৫ হাজার টাকা, ২য় পুরস্কার ১০ হাজার টাকা, ৩য় পুরস্কার ৫ হাজার টাকা, ৪র্থ পুরস্কার ৩ হাজার টাকা, ৫ম পুরস্কার ২ হাজার টাকা এবং ৬ষ্ঠ থেকে ১০ম পর্যন্ত পুরস্কার হিসেবে রয়েছে ১ হাজার টাকা। এছাড়াও প্রতিযোগিতায় উর্ত্তীর্ণ শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন