editor
প্রকাশিত: 8:28 PM, November 2, 2020
নিসস্ব প্রতিবেদক
সিলেটের বিশ্বনাথে মাদ্রাসায় তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ১২বছর বয়সী শিশু রবিউল ইসলাম হত্যার ঘটনায় এবার গোলাম হোসেন (৪৫) নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার গোয়াহরি গ্রামের আজিজুর রহমানের ছেলে ও দৌলতপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য।
সোমবার (২ নভেম্বর) ভোররাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তারের পর দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
তবে ইউপি সদস্যকে গ্রেপ্তার করলেও রবিউল হত্যা মামলায় অভিযুক্ত প্রধান আসামি সাদিকুল ইসলাম ও তার সহযোগীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এরআগে মাজেদা বেগম (৪০) নামে মামলার ৩নং আসামিকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
জানা গেছে, নিখোঁজের পরদিন গত ১৩ অক্টোবর মঙ্গলবার সকালে ‘রামপাশা-বৈরাগী বাজার’ সড়কের বাল্লার ব্রিজের পার্শ্ববর্তী ডোবা থেকে শিশু রবিউলের লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিন রাতে রবিউলের বাবা আকবর আলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, (মামলা নং ৯)। মামলায় করপাড়ার সাদিকুল ইসলাম (৪০), আব্দুল কাদিরকে (৫০) ও মাজেদা বেগমের (৪০) নাম উল্লেখসহ আরও ৩/৪জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
এর আগে ১২ অক্টোবর সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার পর উপজেলাজুড়ে মাইকিংসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেন তার স্বজনরা। পরে কোথাও না পেয়ে ওইদিন রাতে রবিউলের বাবা আকবর আলী বিশ্বনাথ থানায় একটি জিডি এন্ট্রি করেন, (জিডি নং ৫৪৩)।
মামলা তদন্তকারী কর্মকর্তা থানার এসআই দেবাশীষ শর্ম্মা বলেন, হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ইউপি সদস্যকে তার গ্রেপ্তার করা হয়েছে
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন