editor

প্রকাশিত: 11:01 PM, March 23, 2021

বিশ্বনাথে সায়মন খুনের ঘটনায় মামলা

বিশ্বনাথে সায়মন খুনের ঘটনায় মামলা
বিশ্বনাথ প্রতিনিধি
বিশ্বনাথ পৌর এলাকার বিশ্বনাথ-জানাইয়া খেলার মাঠে যাওয়ার পথিমধ্যে শুকুর আলীর বাসা সংলগ্ন স্থানে গত ২০ মার্চ রাত সাড়ে ১০টার দিকে ছুরিকাঘাতে তরুণ ব্যবসায়ী ইমরান হোসেন সায়মন (২৫) খুন হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
নিহতের বড় ভাই ময়নুল ইসলাম সুমন বাদী হয়ে ৫ জনকে অভিযুক্ত করে মামলাটি দায়ের করেছেন। মামলা নং ২৭ (তাং ২২.০৩.২১)।
ছিনতাই করার জন্য নয়, পূর্ব পরিকল্পনা অনুযায়ীই ইমরান হোসেন সায়মনকে খুন করা হয়েছে মর্মে বাদী তার লিখিত অভিযোগে উল্লেখ করেছেন। মামলার অভিযুক্তরা হলেন-পৌর শহরের উত্তর মশুল্ল্যা (জানাইয়া) গ্রামের মনোহর আলীর পুত্র এনাম উদ্দিন (২৩), মোস্তাব আলীর পুত্র তাহিদ আলী (২৪), আব্দুল মছব্বিরের পুত্র আফজাল হোসেন লায়েক (১৯), মৃত তাহির উল্লার পুত্র ফয়েজ আহমদ (২৪) ও দক্ষিণ মশুল্ল্যা (জানাইয়া) গ্রামের তোরাব আলীর পুত্র তারেক আহমদ (২১)।
ঘটনার পর পরই জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত লায়েক, ফয়েজ ও তারেককে আটক করে থানা পুলিশ। এরপর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে ওই তিন জনকে সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে থানা পুলিশ।
লিখিত এজাহারে বাদী উল্লেখ করেছেন, একই গ্রামে বাড়ি হওয়ার কারণে বাদীর ছোট ভাই ইমরান হোসেন সায়মনের সাথে চলাফেরা করার কারণে গ্রেপ্তারকৃত লায়েক, ফয়েজ ও তারেক তাদের বাড়িতে এবং নিহতের মুদির দোকানে আসা যাওয়া করত। মামলার প্রধান দুই অভিযুক্ত এনাম-তাহিদও বাদীর ভাইয়ের দোকানে আসা-যাওয়া ও বাজার-সদাই নিত। তবে অভিযুক্ত এনাম-তাহিদের সাথে গ্রেপ্তারকৃত লায়েক-ফয়েজ-তারেকদের ঘনিষ্ট সম্পর্ক ছিলো ও তাহারা এক সাথে চলাফেরা করত। অভিযুক্ত এনাম-তাহিদ চুরিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকার কারণে বাদীর নিহত ভাই তাদেরকে (এনাম-তাহিদ) বাঁধা নিষেধ দিতেন। এনিয়ে তাদের (এনাম-তাহিদ) সাথে বাদীর নিহত ছোট ভাই ইমরান হোসেন সায়মনের মাঝে মধ্যে কথাকাটাকাটি হতো।
এনিয়ে অভিযুক্তরা বাদীর ভাইয়ের উপর ক্ষিপ্ত ছিলো। এর জের ধরে মামলার প্রধান দুই অভিযুক্ত এনাম-তাহিদ তাদের ঘনিষ্ঠ বন্ধু লায়েক-ফয়েজ-তারেকদের সাথে পরাপর্শ করে বাদী ভাই সায়মনকে শায়েস্তা করার জন্য পরিকল্পনা করেন। আর সেই পরিকল্পনা অনুযায়ী ২০ মার্চ সন্ধ্যার পর গ্রেপ্তারকৃত লায়েক, ফয়েজ ও তারেক বাদীর ছোট ভাই সায়মনকে বিশ্বনাথ সদরে নিয়ে আসে এবং একটি রেষ্টুরেন্টে এক সাথে চারজন হালিম খায়। হালিম খেয়ে তারা এক সাথে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখে উপজেলা পরিষদ পয়েন্টে জামাল উদ্দিনের দোকানে এক সাথে চার (লায়েক, ফয়েজ, তারেক, সায়মন) জন পান-সুপারী খায়। পান-সুপারী খেয়ে রিক্সাযোগে বাড়ি যাওয়ার কথা থাকলেও গ্রেপ্তারকৃত লায়েক-ফয়েজ-তারেক বাদীর ভাই সায়মনকে উপজেলা পরিষদের মসজিদের সামন থেকে কাঁচা রাস্তা দিয়ে শুকুর আলীর বাসার দিকে নিয়ে যায়। কারণ তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী অভিযুক্ত এনাম-তাহিদ ঘটনাস্থলের আশপাশে অপেক্ষমান ছিলো।
ঘটনাস্থলে ঘটনার সময় পৌঁছা মাত্র বাদীর ভাইয়ের সাথে প্রধান দুই অভিযুক্ত এনাম-তাহিদ বাদীর ভাই সায়মনকে দাড় করিয়ে নারী সংক্রান্ত ও তাদের কর্মকান্ড নিয়ে তার (সায়মন) সাথে তর্কাতর্কি শুরু করে। তাদের তর্কাতর্কির সময় সায়মনকে কোন সহযোগীতা না করে গ্রেপ্তারকৃত লায়েক-ফয়েজ-তারেক নিরব ভ‚মিকা পালন করে। তর্কাতর্কির একপর্যায়ে এনাম-তাহিদের সাথে বাদীর ভাই সায়মনের হাতাহাতি শুরু হলে গ্রেপ্তারকৃত লায়েক-ফয়েজ-তারেক অভিযুক্ত এনাম-তাহিদকে সাহায্য করতে জোরপূর্বক সায়মনের হাত-পা-মুখ চেপে ধরে রাখে আর এসময় মামলার প্রধান অভিযুক্ত এনাম নিজের কাছে থাকা চাকু দিয়ে হত্যা করার উদ্দেশ্যে বাদীর ভাই ইমরান হোসেন সায়মনের বুকের বামপাশের স্বজোরে ঘাই মারে। এরপর সায়মনের মৃত্যু নিশ্চিত করে অভিযুক্তদের ৩ জন (এনাম-লায়েক-তারেক) ঘটনাস্থল ত্যাগ করে এবং অপর ২ জন (তাহিদ-ফয়েজ) হত্যার ঘটনাটি ভিন্নখ্যাতে প্রবাহিত করার জন্য ছিনতাইয়ের নাটক সাজানোর চেষ্টা করে। এঘটনায় থানায় মামলা দায়ের ও ৩ জনকে গ্রেপ্তার করার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামীম মুসা বলেন, মামলার প্রধান দুই অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন