নিজস্ব প্রতিবেদক
সিলেটের বিশ্বনাথ উপজেলার সর্ববৃহৎ চাউলধনী হাওরের চারপাড়ের ২৪টি গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষকদের অংশগ্রহণে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল করে চাউলধনী হাওর বাঁচাও, কৃষক বাঁচাও আন্দোলন কমিটি।চাউলধনী হাওরের ইজারা বাতিল, সীমানা নির্ধারণ, বাঁধ, প্রয়োজনীয় স্লুইচ গেট নির্মাণ, মিথ্যা মামলা প্রত্যাহার, ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যজীবী, খামারীদের ক্ষতিপূরণ আদায়, টেকসই হাওর উন্নয়ন, পানি ব্যবস্থাপনা ও ব্যবহারে শৃঙ্খলা আনয়নে প্রকল্প গ্রহণসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আন্দোলন কমিটির আহ্বায়ক আবুল কালামের সভাপতিত্বে এবং সদস্য সচিব বাবুল মিয়া ও সংগঠক শফিক আহমদ পিয়ারের যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক এ এইচ এম ফিরোজ আলী ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী। কৃষকদের পক্ষে বক্তব্য দেন দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফ উল্লাহ সিতাব, আন্দোলন কমিটির যুগ্ম-আহ্বায়ক নজির আহমদ, সাবেক ইউপি সদস্য শামসুদ্দিন, ইউপি সদস্য ইরন মিয়া, শাহিন আহমদ তালুকদার, আনোয়ার হোসেন ধন মিয়া, বিএনপি নেতা আরব খান, উজাইজুড়ি গ্রামের মাওলানা ছমির উদ্দিন, নোয়াগাঁও গ্রামের আহমদ আলী, দৌলতপুর গ্রামের নজরুল ইসলাম আজাদ, আবু তাহের, রাসেল মিয়া, রোহেল আহমদ কালু, হাসনাজি গ্রামের জাহিদুল ইসলাম, পাড়ুয়া গ্রামের লুৎফুর রহমান, মীরগাঁও গ্রামের সাজ্জাদ আলী প্রমুখ।
এর আগে সকাল থেকে বিভিন্ন ব্যানারে খন্ড খন্ড মিছিল নিয়ে হাজারও কৃষক-জনতা কৃষি উপকরণ নিয়ে এই মানববন্ধনে যোগ দেন। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন আন্দোলন কমিটির নেতৃবৃন্দ।
