editor

প্রকাশিত: 5:09 PM, September 16, 2020

বিশ্বে সুনাম কুঁড়িয়েছে সুজানগরের আতর

বিশ্বে সুনাম কুঁড়িয়েছে সুজানগরের আতর

4

মৌলভীবাজার প্রতিনিধি
সুগন্ধির জন্য মানুষ আতর ব্যবহার করে থাকেন। সেই আতর উৎপন্ন হয় আগর গাছ থেকে। গাছের বয়স চার/পাঁচ বছর হলেই তার সারা শরীরে আট/১০ কেজি পেরেক বিঁধে দেওয়া হয়। সেই পেরেক বেঁধা ক্ষত থেকেই জন্মে ফাংগাসজাতীয় কালো কালো অংশ।
এ অংশই কেটে প্রক্রিয়াজাত করার মাধ্যমেই তৈরি হয় বিশ্বমানের আতর। তারপর তা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রফতানি করে আয় করা হয় প্রচুর বৈদেশিক মুদ্রা। এ আতরশিল্পের সঙ্গে স্থানীয়ভাবে প্রায় ৩০ হাজার লোক জড়িত। বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নকে আমাদের দেশের আগর এবং আতরের রাজধানী বলা হয়। এখানে ঘরে ঘরে চাষ হচ্ছে আগর। ঘরে ঘরে রয়েছে প্রক্রিয়াজাত করার ব্যবস্থা। গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সুজানগরে ঢুকতেই নজর কেড়েছে মানুষের বসতবাড়ির দু’পাশে দাঁড়িয়ে থাকা সরু থেকে মাঝারি সারি সারি আগরগাছ।
পিচ ঢালাই আঁকাবাঁকা পথ বেয়ে পৌঁছতে দেরি হলো না আগর উৎপাদন কেন্দ্রে পৌঁছাতে। আগর উৎপাদনকারী, আমদানি ও রপতানিকারক, পাইকারি ও খুচরা বিক্রয়াকারী প্রতিষ্ঠানের নাম মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজ। এ প্রতিষ্ঠানের কর্ণধার মো. আনসারুল হক। তিনি একাধারে বাংলাদেশ আগর আতর ম্যানুফেকচার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি।
আগর কাঠ থেকে কীভাবে আতর তৈরি হয়? -এ পুরো প্রক্রিয়াটি তার কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রথমে আমরা পেরেক মারা আগর গাছ নিয়ে আসি। ওই গাছগুলোতে পেরেক গেঁথে রাখি পাঁচ থেকে সাত বছর। ওই গাছ কেটে কারখানায় এনে পেরেকগুলো বের করা হয়। এরপর শ্রমিকরা সেই গাছের অংশকে ছোট ছোট করে কাটেন। সেই কাটা অংশকে সাদা ও কালো এ দুই ভাগে ভাগ করা হয়। পেরেক মারা অংশ, যেটাতে রোগ হয়, সেই অংশটাকে আমরা কালো অংশ বলি। সেই কালো অংশগুলো আলাদা ট্যাংকে ভিজিয়ে রাখি। আবার সাদা অংশটাকেও কেটে এনে আলাদাভাবে ভিজিয়ে রাখা হয়। ১৫/২০ দিন ধরে ভিজিয়ে রাখার পর সেই ভেজা অংশগুলোকে পাতনে (স্টিলের বড় কড়াই) দেওয়া হয়। তারপর নির্দিষ্ট সময় পর সেই পাতন থেকে আতর তৈরি হয়ে অন্য পাত্রে এখানে জমা হয়ে থাকে।
দুই ধরনের আতরের দরদাম সম্পর্কে মো. আনসারুল হক বলেন, কালো এবং সাদা আলাদা করার মানে হলো- কালোটা এক নম্বর আতর এবং সাদাটা দুই নম্বর আতর। প্রতি এক তোলা (১০ গ্রাম) কালো আতর বিক্রি হয় ছয় থেকে সাত হাজার টাকায় এবং সাদাটা বিক্রি হয় দুই থেকে আড়াই হাজার টাকায়। সাদা আতর দিয়ে উদ-পারফিউম (এলকোহল ছাড়া) তৈরি হয়।
কতদিন কাঠের টুকরোগুলোকে জ্বাল দিতে হয়? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, পানির সঙ্গে বাষ্প হয়ে অল্প অল্প আতর বের হয়। পাতন থেকে অন্য একটা পাত্রে আতর এসে জমা হয়। তিন টাইমে আতরটা কাটি। প্রথম পাঁচ দিনে, ১০ দিনে এবং সর্বশেষ আরো ১০ দিন পরে। মোট ২৫ দিনের মতো গরম পানিতে জ্বাল দিতে হয়। বেশি ভালো পণ্য হলে আতর যদি ছেড়ে দেয়, তবে ৩০ দিন জ্বাল দিয়ে থাকি। অন্যান্য ছোট পাতন (২৫ কেজি ধারণক্ষমতা) ১০ দিন জ্বাল দিই। এটা ৫০০ কেজি ধারণক্ষমতার বড় পাতন, এজন্য বেশি জ্বাল দিই। এখানে গ্যাসের সাহায্যে আমাদের পাতনগুলো জ্বাল দেওয়া হয়। আগর কাঠের টুকরোগুলোকে জাল দেওয়ার পর সেই কাঠগুলো থেকে তেলের নির্যাস বের হয়। সেই তেল ছেকে ফিল্টারিং (পরিশোধন) করে সর্বশেষ তৈরি হয় বহু প্রতীক্ষিত মূল্যবান আগর।
এ সর্বশেষ ধাপটি সম্পর্কে তিনি বলেন, আগর পাতন থেকে আমরা যখন জ্বাল দিয়ে কাঠের টুকরো থেকে আতরটা বের করব, তখন কাফনা নামে স্টিলের একটা পাত্র আছে। পাতন থেকে বের হওয়া তরল অংশগুলো হাতের তালু, বুড়ো আঙুল বা হাতের উঁচু অংশের সাহায্যে তেলগুলো বের করে কাফনাতে রাখি। তারপর রোদে দিতে হয়। ওই তেলের মধ্যে থাকা পানিগুলো আলাদা হবে এবং তেলগুলো আলাদা হবে। তারপর একটা পরিষ্কার কাপড়ের মধ্যে ঢেলে দিলে আতর নিচে চলে যায় আর সুক্ষ্ম বর্জ্যগুলো ওপরে থেকে যায়। এভাবেই ফিলটার হয়ে আতর বের হয়।

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

5 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

4 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

7 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

2 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

1 স্টাফ রিপোর্টার: 2 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

3 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

3 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 6 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

2 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 6 শুক্রবার (২১

1
2