editor
প্রকাশিত: 9:52 PM, February 22, 2025
বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে বিশ্ব চিন্তা দিবস উপলক্ষে আলোচনা সভা এবং লর্ড ব্যাডেন পাওয়েল ও লেডি ব্যাডেন পাওয়েলের জন্ম দিবস উপলক্ষে কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সিলেটের আলমপুরস্থ দক্ষিণ সুরমা সরকারি হাই স্কুল হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ গার্লস গাইড সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগমের বাণী পড়ে শোনান স্থানীয় কমিশনার শারমিন সুলতানা।
বিশ্ব গার্ল গাইডস ও গার্ল স্কাউটের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল এবং বিশ্ব চিফ গাইড লেডি ব্যাডেন পাওয়েলের জন্ম দিবস উপলক্ষে প্রতিবছর ২২ ফেব্রুয়ারি ‘বিশ্ব চিন্তা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। ১৯২৬ সালে গার্লস স্কাউটদের কথা মাথায় রেখে পৃথিবীব্যাপী এই দিবসটি উদযাপন শুরু হয়। বিশ্বের ১৫০টিরও বেশি দেশে থিঙ্কিং ডে বা চিন্তা দিবস পালন করা হয়। বর্তমানে বিশ্বব্যাপী গার্ল গাইডস এবং গার্ল স্কাউটসের ১০ লাখ নারী সদস্য আছে। যাদের প্রত্যেকেরই বিভিন্ন পটভূমি, সংস্কৃতি এবং অভিজ্ঞতা রয়েছে। তাদের ভালোভাবে সামনের দিনগুলো নিয়ে চিন্তা করার জন্য এ দিনটি উদযাপন শুরু করেন গার্ল গাইডস ও গার্ল স্কাউটের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল। স্কাউট মেয়েরা যেন আরও ভালোভাবে কাজ করার জন্য অভিজ্ঞতা নিতে পারে অন্যদের থেকে এবং কী করা উচিত, কীভাবে কাজ করলে ভবিষ্যতে গার্ল গাইডস এবং গার্ল স্কাউট আরও এগিয়ে যাবে তা নিয়ে চিন্তা করে। রবার্ট ব্যাডেন পাওয়েল এবং তার বোন অ্যাগনেস ব্যাডেন পাওয়েল গার্ল গাইড প্রতিষ্ঠা করেন। রবার্ট ব্যাডেন এবং অ্যাগনেস ব্যাডেনের জন্মদিন ছিল ২২ ফেব্রুয়ারি। এছাড়াও বানীতে ফেব্রুয়ারি মাসে বাংলা ভাষার জন্য জীবন উৎসর্গকারীদের সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
ওয়ারেন্ট গাইডার পূর্ণিমা রানী দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সালমা বাছিত, দক্ষিণ সুরমা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুচরিতা দাস, আঞ্চলিক ট্রেইনার শিরিন গুলসান আরা। উপস্থিত ছিলেন বিজ্ঞ গাইড অলকা দাশ, কান্তা ভট্টাচার্য, কৃষ্ণা রানী চন্দ, সুমিত্রা রায়, সেলিনা সুলতানা, লায়লা বেগম, শিল্পী রানী দেবী, সুমিত্রা রানী দত্ত, রুমানা বেগম, শর্মিলা শর্মা। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন রেঞ্জার শেখ শায়লা আক্তার লিশা ও রেঞ্জার শর্মিলা কর্মকার মিতু। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফৌজিয়া সিদ্দিকী, গীতা পাঠ করেন ধ্রুপদী রানী রায় ও বাইবেল পাঠ করেন মৌসুমী সাংমা। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং লর্ড ব্যাডেন পাওয়েল ও লেডি ব্যাডেন পাওয়েলের জন্ম দিবস উপলক্ষে কেক কাটেন নেতৃবৃন্দ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন