editor
প্রকাশিত: 5:07 PM, February 28, 2026
বিশ্ব চিন্তা দিবস ২০২৬ শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নগরীর কুমারপাড়াস্থ কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে হলদে পাখি ও বিজ্ঞ পাখি গাইডার, গাইড ও গাইডার সহ মোট ১৮০জন অংশগ্রহণ করে।
বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থের সভাপতিত্বে ও ওয়ারেন্ট গাইডার পূর্ণিমা রানী দাশ তালুকদারে পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালিক, আঞ্চলিক ট্রেজারার চৌধুরী ফেরদৌসী কামাল, ট্রেইনার শিরিন গুলশান আরা, সদস্য শিপ্রা দেব, সিলেট জেলার জেলা কমিশনার রোকশানা বেগম তুলি, স্থানীয় কমিশনার শারমিন সুলতানা, কোষাধ্যক্ষ শামীমা আক্তার নেভী, গাইডার অলকা দাশ, রোমানা আক্তার, মাহবুবা বেগম, জ্যোৎন্সা বেগম প্রমুখ।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ বলেন, বিশ্ব চিন্তা দিবস শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয়, এটি গার্ল গাইড আন্দোলনের আদর্শ ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। তিনি বলেন, গার্ল গাইডিং শিশু-কিশোরীদের আত্মনির্ভরশীল, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, গার্ল গাইড আন্দোলন বিশ্বব্যাপী নারীর ক্ষমতায়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি সিলেট অঞ্চলে গার্ল গাইড কার্যক্রম আরও সম্প্রসারণে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
3 আক্তার হোসেন: সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি
2 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক
2 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে
4 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক
8 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক
3 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
5 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার করা
7 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের