editor
প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২০
নিজস্ব প্রতিনিধি
১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজী বিভাগের উদ্যোগে “ডায়াবেটিস সেবায় পার্থক্য আনতে পারেন নার্সরাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিওমেক থেকে এক র্যালী বের করা হয়েছে।
নভো নরডিস্ক ফার্মা প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালী পরবর্তীতে সিওমেকের লেকচার গ্যালারী-১ এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিওমেক এর অধ্যক্ষ ও শাবিপ্রবির স্কুল অব মেডিকেল সায়েন্সের ডীন অধ্যাপক ডা. মো. ময়নুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিওমেকের প্যাথলজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নব কুমার সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিওমেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান, প্রধান বক্তার বক্তব্য রাখেন, এন্ডোক্রাইনোলজী বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শাহ্ এমরান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সিওমেকের প্যাথলজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নব কুমার সাহা বলেন, ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে রাখতে পারলে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করা সম্ভব। তিনি বলেন, যথাযথ চিকিৎসা শিক্ষা পেলে একজন ডায়াবেটিক রোগী চিকিৎসকের ওপর নির্ভরশীল না থেকে রোগকে ভালোভাবে নিয়ন্ত্রণে রাখতে পারেন। এ রোগের যেসব ঝুঁকি আছে তা এড়িয়ে চলতে পারেন।
5 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার
2 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
4 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার
3 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ
7 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে
6 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,
1 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন
4 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।