editor

প্রকাশিত: 1:07 PM, November 12, 2020

বিয়ানীবাজারের মাতাব হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

বিয়ানীবাজারের মাতাব হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

বিয়ানীবাজার প্রতিনিধি

বিয়ানীবাজারের আওয়ামী লীগ নেতা মাতাব উদ্দিন হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। ঘটনার প্রায় সাড়ে ৪ বছর পর বুধবার (১১ নভেম্বর) চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন সিলেটের অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. ইব্রাহীম মিয়া।

রায়ে মামলার ৯ আসামীর মধ্যে একজনকে মৃত্যুদণ্ড, একজনকে যাবজ্জীবন ও আরও ৫ জনকে ৩ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের আর্থিকদণ্ডও দিয়েছেন আদালত। মামলার অপর দুই আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।

রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হলেও বাদী ও বিবাদী পক্ষ উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন।

সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যে রায় ও আদেশ প্রদান করেছেন তাতে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল বুধবার বিকেল ৩টা ৫৫ মিনিটে মাতাব উদ্দিন হত্যা মামলার রায় প্রদান কার্যক্রম শুরু হয়। এরপর ৪ টা ১০ মিনিটে রায় ঘোষণা করেন বিচারক মো. ইব্রাহীম মিয়া। মামলার রায়ে, পলাতক আসামী রুবেল হোসেনকে (২২) মৃত্যুদণ্ড, অপর পলাতক আসামী আব্দুল ফাত্তাহকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া, মামলার অপর ৫ আসামী রাজন আহমদ, লিমন আহমদ, বাবুল আহমদ, শাহিন আহমদ ও মঞ্জুর আহমদকে ৩ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেন আদালত।

এদিকে, মামলার অপর দুই আসামী আব্দুল মুমিত সুমন ও রায়হান আহমদ চৌধুরীকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।

জানা গেছে, ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৬ সালের ২২ জুন সকাল ১১ টায় উপজেলার পূর্ব আলীনগর গ্রামের রাস্তার উপর প্রতিপক্ষের অতর্কিত হামলায় ঘটনাস্থলে খুন হন ওয়ার্ড আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মাতাব উদ্দিন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ৮ জনকে আটক করে। এ ঘটনার পরদিন নিহতের ভাতিজা আলী আকবর বাবুল বাদী হয়ে বিয়ানীবাজার থানায় ৮ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ১৫, ধারা ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০২, ১১৪, ৩৪ দণ্ডবিধি। এ মামলার প্রথম তদন্ত কর্মকর্তা ছিলেন বিয়ানীবাজার থানার তৎকালিন এসআই দেবাশীষ শর্ম্মা ও পরে ছিলেন সিআইডি’র সিলেট জোনের এসআই মো. আবুল কালাম।

এদিকে, সিআইডি ৪ মাস তদন্ত শেষে একই বছরের ১০ নভেম্বর এজাহারভুক্ত ৮ জন ও ঘটনার দিন এজাহার বহির্ভূত আটক রায়হান আহমদ চৌধুরীসহ ৯ জনকে অভিযুক্ত করে একই বছরের ১৭ নভেম্বর সিআইডির তদন্ত কর্মকর্তা সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী আদালত নং-৪) আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্র নং-১৫৯, ধারা ১৪৭, ১৪৮, ১৪৯, ৩২৩, ৩২৪, ৩০২, ১১৪ দণ্ডবিধি। এরপর মামলার অভিযোগ গঠন শেষে সাক্ষ্য গ্রহণ করা হয়। দীর্ঘ শুনানি ও যুক্তিতর্ক শেষে গতকাল এই মামলার রায় ঘোষণা করেন আদালত।

এদিকে, বাদীপক্ষের আইনজীবী গোলাম ইয়াহইয়া চৌধুরী সুহেল বলেন, এই রায়ে আমরা পুরোপুরি সন্তুষ্ট হতে পারিনি। এ হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তারা ছাড়া পেয়েছে। এ নিয়ে আমরা উচ্চ আদালতে যাবো এবং ন্যায় বিচার পাবো।

বিবাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন সিনিয়র আইনজীবী মো. লালা, এডভোকেট সৈয়দা তামান্না ও এডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী। তাঁরা বলেন, আমরা এই রায়ে সংক্ষুব্ধ। রায় ও আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলে অবশ্যই ন্যায় বিচার পাবো।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন