editor
প্রকাশিত: 4:14 PM, November 8, 2020
বিয়ানীবাজার পৌরশহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত ও যত্রতত্র ব্যানার-ফেস্টুন অপসারণ অভিযানে নেমেছে পৌরসভা কর্তৃপক্ষ। গতকাল শনিবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পৌরশহরে এ অভিযান পরিচালিত হয়। তা অব্যাহত থাকবে বলেও মেয়র জানিয়েছেন।
জানা যায়, পৌর কিচেন মার্কেট নির্মাণের পরও শহরের প্রধান সড়ক ঘেঁষে বিভিন্ন সময় অবৈধভাবে দোকানপাট গড়ে উঠে ও ফুটপাত দখল হয়। এ নিয়ে একাধিকবার অভিযান চালিয়ে ফুটপাত খালি করা হলেও অল্প কয়েকদিনের মধ্যে তা আবার দখল হয়। এতে যানবাহন চলাচলসহ পথচারিদের যাতায়াতে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। যার ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। এসব কারণে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর পরিষদের উদ্যোগে উচ্ছেদ চালানো হয়। এতে দখলকৃত বেশক’টি দোকানের সম্মুখ অংশ ভেঙ্গে ফেলাসহ অধিকাংশ ফুটপাত দখলমুক্ত করা হয়েছে।
এ ব্যাপারে বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর বলেন, পৌরশহরের ফুটপাত হকারমুক্ত রাখার পাশাপাশি শহরের সৌন্দর্য বর্ধণ করতে আমরা নিরলসভাবে কাজ করছি। তিনি বলেন, ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে পৌরসভা। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন