editor
প্রকাশিত: 4:13 PM, July 25, 2021
মৌলভীবাজার প্রতিনিধি::
বন্ধুর বাড়িতে যাচ্ছে বলে পরিবারের সদস্যদের জানিয়ে সন্ধ্যায় ঘর থেকে বের হয় ১৮ বছরের তরুণ পাবেল হোসেন। কিন্তু বন্ধু জানায় তার বাড়িতে সে যায় নি।
খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ওইদিন (২৩ জুলাই) রাতে মৌলভীবাজার মডেল থানায় সাধারণ ডায়রী করেন পাবেলের বড় বোন।
অবশেষে শনিবার (২৪ জুলাই) রাতে সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের মনু নদী থেকে পাবেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। পাবেল হোসেন মৌলভীবাজার শহরতলীর বর্ষিজোড়া গ্রামের অকিল মিয়ার ছেলে।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিনুল হক জানান, মনুনদ থেকে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। পবিবারের লোকজন এটা নিখোঁজ পাবেল হোসেনের লাশ বলে নিশ্চিত করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সে কিভাবে মারা গেলো জানতে চাইলে তিনি জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
থানায় জিডি থেকে জানা যায়, গত শুক্রবার পৌণে ৭টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়। বের হওয়ার আগে পরিবারের সদস্যদের জানায় যে সে তার বন্ধু সাইদুল মিয়ার ছেলে সাকের মিয়ার বাড়ি (বর্ষিজোড়া এলাকা) যাচ্ছে। রাতে বাড়ি ফিরে না আসলে পাবেলের মোবাইলে ফোন দিলে তার মোবাইল বন্ধ দেখায়। এক পর্যায়ে সাকেরের বাড়িতে গিয়ে পাবেলের বিষয়ে জানতে চাইলে তারা জানায় ওই বাড়িতে সে যায় নি। এরপর অনেক খোঁজাখুঁজি করে পাবেলকে পাওয়া যায় নি। পাবেলের কোন সন্ধান না পেয়ে বড় বোন নাছিমা আক্তার সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।
পাবেলের বন্ধু ওমর ফারুক সাকের জানান, পাবেল তারা বাড়িতে যায় নি। কিভাবে পাবেল মারা গেছে তাও সে জানেনা বলে জানায়।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৫/জুলাই/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে