editor
প্রকাশিত: 6:15 PM, February 19, 2025
কৃতিশ তালুকদার :: বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের বীরমুক্তিযোদ্ধা সুধীর চন্দ্র দাস আর নেই। বুধবার সকাল ৯.৫৯ মিনিটে নগরের মাউন্ট এডোরা হাসপাতালে চিকৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বীর এ যোদ্ধা সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর গ্রামের বাসিন্দা।
বুধবার দুপুর ২ টায় সিলেট নগরীর চালিবন্দর মহাশ্মশানে রাষ্ট্রীয় সম্মানের মাধ্যমে তাঁর শেষকৃত্য সম্মন্ন হয়। সিলেট জেলা প্রশাসকের পক্ষে সিনিয়র সহকারী কমিশনার মাহমুদ আশিক কবির জাতীয় পতাকায় মুক্তিযোদ্ধা সুধীর চন্দ্র দাসের মরদেহ ঢেকে দেন এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন। সিলেট কোতোয়ালী মডেল থানার ওসি মো. জিয়াউল হকের নেতৃত্বে পুলিশ বাহিনী রাষ্ট্রীয় সম্মান প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রফিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুস শহীদ, বীরমুক্তিযোদ্ধা নিরেন্দ্র চন্দ্র দাস, বীরমুক্তিযোদ্ধা জনি দাস, বীর মুক্তিযোদ্ধা সুভাস চন্দ্র দাসসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও আত্মীয়-স্বজনসহ শহরের গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পেশায় শিক্ষক সুধীর চন্দ্র দাস ১৯৭১ সালের মহান মুক্তযেুদ্ধে ৫ নম্বর সেক্টরের বড়ছড়া সাব সেক্টরের কোম্পানি কমান্ডার ছিলেন। বীর মুক্তিযোদ্ধা সুধীর চন্দ্র দাস ভাটিবাংলায় অনেক অপারেশনের সফল নেতৃত্ব দেন। জীবনের নানান বন্ধুর পথ পেরিয়ে শিক্ষকতার মহান পেশায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন ২০০৭ খ্রিস্টাব্দ পর্যন্ত। তার একমাত্র সন্তান সুদীপ দাস অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন। তিনি সাইবার ক্রাইম বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে তিনি ছুটি নিয়ে আমেরিকায় অবস্থান করছিলেন। বাবার অসুস্থতার খবর পেয়ে তিনি গত মঙ্গলবার রাতে বাংলাদেশে আসেন।
এদিকে বীরমুক্তিযোদ্ধা সুধীর চন্দ্র দাসের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর নিজ এলাকা সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর গ্রামে। দেশমাতৃকার টানে মুক্তিযুদ্ধে অংশ নেয়ার পাশাপাশি শিক্ষকতা ও মানবসেবা করে তিনি ছিলেন সকলের অত্যন্ত প্রিয় ও সম্মানিত ব্যক্তিত্ব।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন